এক্সপ্লোর

গুজরাতে বিজেপির পক্ষে ভোট টানতেই মন্দির ইস্যু খুঁচিয়ে তুলছেন ভাগবত, অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি: গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে ভোট টানতেই রামমন্দির ইস্যু খুঁচিয়ে তুলেছেন মোহন ভাগবত। দেশের সামনে আসল ইস্যু থেকে দেশবাসীর নজর ঘুরিয়ে দেওয়াই উদ্দেশ্য আরএসএস প্রধানের। অভিযোগ করলেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা। উন্নয়নের ইস্যুগুলিকে উপেক্ষা করে আরএসএস-বিজেপি জোট আবহাওয়া বিষিয়ে তোলার লক্ষ্যে বিভেদমূলক ইস্যুগুলিকে সামনে নিয়ে আসছে বলেও দাবি করেন তিনি। আজ তিনি সাংবাদিকদের বলেন, অযোধ্যা ইস্যু সুপ্রিম কোর্টের বিবেচনাধীন রয়েছে। সর্বোচ্চ আদালতেই এর মীমাংসা চাই। শর্মার বক্তব্য, মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছেন দেশ চালানোর জন্য। মোদী রাম মন্দির ইস্যুতে ভোটে লড়েননি। যেহেতু গুজরাত নির্বাচন সামনেই, তাই এটা তোলা হচ্ছে। মন্দির ইস্যুটি সুপ্রিম কোর্টে রয়েছে। বিতর্কের সব পক্ষই বলছে, সুপ্রিম কোর্টই এর ফয়সালা করুক। তার সিদ্ধান্তই সকলে মানবে। কংগ্রেসের রাজ্যসভার উপ নেতা শর্মা বলেন, এমন একটা সময়ে মন্দির প্রসঙ্গ তোলা হচ্ছে, যখন দেশবাসীর কাছে কর্মসংস্থান না হওয়া, অর্থনীতি সংক্রান্ত উদ্বেগ, সংশয়ের ব্যাপারে জবাবদিহি করার কথা সরকারের। কিন্তু বিজেপি আসল সমস্যাগুলি থেকে পালিয়ে যাচ্ছে। কেননা তা ছাড়া কিছু করার নেই। উদুপিতে চলতি ধর্ম সংসদে প্রায় দু হাজার হিন্দু ধর্মগুরু, মঠপ্রধান ও বিশ্ব হিন্দু পরিষদ সদস্যের সমাবেশে ভাগবত জানিয়েছেন, অযোধ্যায় বিতর্কিত জমিতে আর কোনও কাঠামো নয়, শুধু রামমন্দিরই যে হবে, সে ব্যাপারে কোনও সংশয়ের অবকাশই নেই। আমরা মন্দির বানাব। এটা কোনও চমক দেওয়া ঘোষণা নয়, আমাদের বিশ্বাস। এর বদল হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget