এক্সপ্লোর

২০১৯-এ বিজেপি সরকার গড়ার প্রয়োজনীয় শক্তি না পেলে প্রধানমন্ত্রী হিসাবে প্রণবকে সামনে এগিয়ে দেবে আরএসএস, দাবি শিবসেনার

নয়াদিল্লি: প্রণব মুখোপাধ্যায়ের নাগপুরে আরএসএসের সদর দপ্তরে গিয়ে ভাষণ দেওয়া ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা থামছে না। এবার বিজেপির সঙ্গে নিত্য খটাখটি লেগে থাকা শরিক শিবসেনার অন্যতম শীর্ষ নেতা সঞ্জয় রাউতের দাবি, ২০১৯ এর লোকসভা ভোটের পর বিজেপি একার ক্ষমতায় সরকার গড়ার শক্তি অর্জন করতে না পারলে প্রণবের নাম প্রধানমন্ত্রী হিসাবে প্রস্তাব করতে পারে সঙ্ঘ পরিবার। অর্থাত প্রণবকে নাগপুর আমন্ত্রণের পিছনে আরএসএসের রাজনৈতিক অঙ্ক আছে, বোঝাতে চাইছেন বিজেপির প্রবল সমালোচক বলে পরিচিত রাউত। তাঁর দলও এমনটাই মনে করে বলে জানান তিনি। রাউত সম্প্রতি জানিয়েছেন, শিবসেনা ২০১৯ এর ভোটে একাই লড়বে। দিনকয়েক আগেই আগামী সাধারণ নির্বাচনের আগে শিবসেনার মান ভাঙাতে দলীয় সভাপতি উদ্ধব ঠাকরের বাসভবনে যান অমিত শাহ। সেই প্রেক্ষাপটেই রাউত বলেন, সঙ্ঘ প্রণববাবুকে ডাকছে, কেননা বিজেপি নিশ্চিত এবার ন্যূনতম ১১০টি আসনও পাচ্ছে না। বিরোধী শিবির যখন নরেন্দ্র মোদীকে হারানোর লক্ষ্যে এককাট্টা হওয়ার চেষ্টা করছে, তখনই বিজেপি সভাপতি এনডিএ শরিকদের কাছে যাচ্ছেন। কিন্তু অমিত-উদ্ধব বৈঠকেও নাকি বিজেপিকে শিবসেনাকে ২০১৯-এর ভোটে জোট বেঁধে লড়ার ব্যাপারে রাজি করাতে পারেনি। সেখানে উদ্ধব জানিয়ে দেন, দেবেন্দ্র ফঢ়নবিশের মহারাষ্ট্র সরকারের মতিগতির ওপরই নির্ভর করছে বিজেপি, শিবসেনা জোট হবে কিনা। কয়েকটি মহলের দাবি, উদ্ধব মহারাষ্ট্র বিজেপির কার্যকলাপে সন্তুষ্ট নন। সম্প্রতি পালঘর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে শিবসেনা, বিজেপি আলাদা লড়ে। হেরে যায় শিবসেনা। এও শোনা যাচ্ছে যে, সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা ও লোকসভা উপনির্বাচনগুলিতে দলের খারাপ পারফরম্যান্সের জেরে বিজেপি শীর্ষ নেতৃত্বকে পলিসি নিয়ে ফের ভাবতে হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget