এক্সপ্লোর
কাল বিজেপিতে যোগ দিতে পারেন সচিন পায়লট, রাজস্থানে সরকার নিয়ে জট তীব্র
নবীন বনাম প্রবীণ দ্বন্দ্বে রাজস্থানে সঙ্কটে কংগ্রেস। অশোক গহলৌতের বিরুদ্ধে সচিন পায়লটের বিদ্রোহ নিয়ে তোলপাড় মরুরাজ্যের রাজনীতি।

নয়াদিল্লি: রাজস্থানে সরকার নিয়ে ডামাডোল অব্যাহত। আগামীকাল, সোমবার সচিন পায়লট বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর সূত্রের। জে পি নাড্ডার উপস্থিতিতে সম্ভবত কাল বিজেপিতে সচিন। নবীন বনাম প্রবীণ দ্বন্দ্বে রাজস্থানে সঙ্কটে কংগ্রেস। অশোক গহলৌতের বিরুদ্ধে সচিন পায়লটের বিদ্রোহ নিয়ে তোলপাড় মরুরাজ্যের রাজনীতি। বিদ্রোহের ইঙ্গিত দিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সাক্ষাৎ সচিনের। ৩০ কংগ্রেস বিধায়ক তাঁর সঙ্গে রয়েছে বলে দাবি সচিন পায়লটের। তিনি হুঙ্কারের সুরে জানিয়েছেন যে, আর সংখ্যাগরিষ্ঠ নয় অশোক গহলৌত সরকার। কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে সচিনের বৈঠকেও কাটল না জট। বিধায়ক কেনাবেচার অভিযোগে পায়লটকে সমন পাঠায় পুলিশ। আর তারপরেই বিদ্রোহের হুঙ্কার সচিনের। সূত্রের খবর, কাল রাজস্থানে পরিষদীয় বৈঠকেও থাকছেন না তিনি। যদিও কংগ্রেস আক্রমণ করছে বিজেপিকে। সরকার ফেলার ষড়যন্ত্র বিজেপিরই, অভিযোগ কংগ্রেসের। বিজেপি থেকে পাল্টা বলা হচ্ছে যে, রাজস্থানে ক্ষমতার ২ ভরকেন্দ্র। তাই কংগ্রেসে এই দ্বন্দ্ব। রাজস্থান বিধানসভা আসনের ম্যাজিক সংখ্যা ১০১। এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে ১২৪ বিধায়ক। রাজস্থানে বিজেপি জোটের সঙ্গে আছে ৭৬ বিধায়ক।
Before You Go
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda






















