এক্সপ্লোর

প্রেমের প্রস্তাব প্রত্যাখানের জেরে সুপারি কিলার দিয়ে খুন অন্তরাকে, গ্রেফতার সন্তোষ কুমার

পুনে: শেষ পর্যন্ত ঘটনার ৬ দিন পর পুণে পুলিশের জালে সন্তোষ কুমার।গোড়া থেকেই অভিযোগ করেছিল অন্তরার পরিবার। সন্দেহ ছিল পুলিশেরও।তাই বুধবার অন্তরার বাবা ও বোনের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সন্তোষকে। পুলশের দাবি, বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে না পারায় এবং বয়ানে প্রচুর অসঙ্গতি মেলায় রাতে গ্রেফতার করা হয় ওই সফটঅয়্যার ইঞ্জিনিয়রকে। পুলিশের অনুমান, পরিকল্পনামাফিক সুপারি কিলার দিয়ে সন্তোষ খুন করিয়েছেন অন্তরা দাসকে। পুণের এএসপি রাজকুমার সিন্ধে এ কথা জানিয়েছেন। কিন্তু বন্ধুত্বের সম্পর্কে কী এমন ঘটল, যে অন্তরাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষলেন সন্তোষ? পুণে পুলিশের দাবি, জেরার মুখে ধৃত জানিয়েছেন, ঘটনার নেপথ্যে এক তরফা প্রেম। অন্তরা ভাল বন্ধু হিসেবে দেখলেও ফোনের পর ফোনে তাঁকে প্রেমের প্রস্তাব দিতেন সন্তোষ। চাপ দিতেন সম্পর্ক তৈরির জন্য। কিন্তু সেই চাপের মুখেও বার বার প্রস্তাব প্রত্যাখ্যান করেন অন্তরা। সেই প্রত্যাখ্যানের জেরেই অন্তরাকে সুপারি কিলার দিয়ে খুনের ছক কষেন সন্তোষ। পুলিশ সূত্রে দাবি, সন্তোষের মবাইল ফোন থেকে বেশ কিছু মেসেজ উদ্ধার করা হয়েছে। যেখানে স্পষ্ট, সম্পর্ক তৈরি করার জন্য লাগাতার চেষ্টা করেছিলেন তিনি। তদন্তকারীরা জানতে পেরেছেন, নভেম্বর মাসে, অন্তরার সঙ্গে শেষ কথা হয়। অনুমান, তারপরই তৈরি হয় খুনের পরিকল্পনা। গত ২৩ তারিখ রাতে পুণের ডেহু রোডের ওপর ক্যানবে চকে খুন হন অন্তরা। সন্তোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন, ১২০বি ধারায় অপরাধমলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু হয়েছে। দোষীর কঠোর শাস্তির দাবি করেছে অন্তরার পরিবার। কিন্তু খুনের জন্য কাকে সুপারি দিয়েছিলেন সন্তোষ? আর কারা জড়িত এই ঘটনায়? এই সব প্রশ্নের উত্তর পেতে সন্তোষের এক বন্ধুকে ডেকে এদিন জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget