News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

চূর্ণ মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় শশীকলাকে ৪ বছরের কারাদণ্ড দিল সুপ্রিম কোর্ট

FOLLOW US: 
Share:
চেন্নাই: দলের বিধায়কদের কার্যত রিসর্ট বন্দি করে রেখেও শেষ রক্ষা হল না। জয়ললিতা জয়রামের দীর্ঘদিনের বান্ধবী শশীকলা নটরাজনের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নে জল ঢালল সুপ্রিম কোর্ট। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় শীর্ষ আদালত ৪ বছরের জেলের সাজা দিল তাঁকে। একইসঙ্গে জরিমানা দিতে হবে ১০ কোটি টাকা। তাঁকে জেল খাটতে তো হবেই, নিয়মমত সেই মেয়াদ শেষ হলেও আরও ৬ বছর ভোটে দাঁড়াতে পারবেন না তিনি। ফলে কার্যত পরিষ্কার, শশীকলার রাজনৈতিক কেরিয়ার ডানা মেলার আগেই মুখ থুবড়ে পড়ল বাস্তবের মাটিতে। অতএব তামিলনাড়ুর রাজনীতিতে আচমকা অভাবনীয় কোনও পটপরিবর্তন না ঘটলে ও পনীরসেলভমই ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির এই মামলা ২১ বছরের পুরনো। নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়ে প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার সঙ্গে শশীকলাও কয়েক মাস জেল খাটেন। কিন্তু কর্নাটক হাইকোর্টে জয়ললিতা, শশীকলা, তাঁর ভাইপো ও জয়ললিতার দত্তক নেওয়া ত্যাজ্যপুত্র সুধাকরণ আর শশীকলার ভাইঝি ইলাভারাসিকে যাবতীয় অভিযোগ থেকে মুক্তি দেয়। মামলা যায় সুপ্রিম কোর্টে। সেখানে গ্রাহ্য হয়নি হাইকোর্টের রায়। প্রয়াত জয়ললিতার নাম বাদ পড়লেও শশীকলা ও তাঁর ভাইপো, ভাইঝি দোষী সাব্যস্ত হন শীর্ষ আদালতে। মহাবলীপুরমের গোল্ডেন বে রিসর্ট থেকে পালিয়ে একের পর এক এআইএডিএমকে বিধায়ক পনীরসেলভমের দলে নাম লেখানোর পর শশীকলা গতকাল থেকেই জামাকাপড় নিয়ে ওই রিসর্টে গিয়ে ওঠেন। যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভায় শক্তিপ্রদর্শনের সুযোগ পেতে রাজ্যপালের ওপর চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু সুপ্রিম কোর্ট তাঁকে এখনই আত্মসমর্পণের নির্দেশ দেওয়ায় আজ সন্ধের মধ্যে ওই রিসর্ট থেকেই বেঙ্গালুরু গিয়ে আত্মসমর্পণ করতে হবে তাঁকে।
Published at : 14 Feb 2017 11:06 AM (IST) Tags: Paneerselvam Sasikala JAIL Supreme Court

সম্পর্কিত ঘটনা

ISKCON : 'পুরীর ঐতিহ্যে আঘাত, মহারাজকে অপমান' ! এবার ওড়িশায় ইস্কনে তালা ঝোলানোর হুমকি, কারা এই কলিঙ্গ সেনা?

ISKCON : 'পুরীর ঐতিহ্যে আঘাত, মহারাজকে অপমান' ! এবার ওড়িশায় ইস্কনে তালা ঝোলানোর হুমকি, কারা এই কলিঙ্গ সেনা?

Petrol Diesel Price : ফের হরমুজ বন্ধের হুমকি ইরানের, আমেরিকার বড় আক্রমণ, ফের দাম বাড়াল পেট্রোল-ডিজেলের? আজকের রেট চার্ট

Petrol Diesel Price : ফের হরমুজ বন্ধের হুমকি ইরানের, আমেরিকার বড় আক্রমণ, ফের দাম বাড়াল পেট্রোল-ডিজেলের? আজকের রেট চার্ট

Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু

Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু

ABP Ananda Top 10, 13 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ABP Ananda Top 10, 13 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

US-Iran Conflict: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?

US-Iran Conflict: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?

বড় খবর

CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?

Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?

CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?

CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?

Best FD Interest : কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব

Best FD Interest : কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব