এক্সপ্লোর

ক্ষুদ্র ঋণে সুদের হার ০.৯ শতাংশ কমাল এসবিআই, অন্য ব্যাঙ্কগুলি

নয়াদিল্লি: নববর্ষের দিনই দেশবাসীর জন্য সুখবর বয়ে আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রধানমন্ত্রীর আহ্বানের ২৪-ঘণ্টার মধ্যেই ক্ষুদ্র ঋণের ওপর সুদ কমানোর ঘোষণা করল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। এর ফলে, দেশের গরিব ও নিম্ন মধ্যবিত্তের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

এদিন এসবিআই-এর তরফে এক বিবৃতি পেশ করে জানানো হয়েছে, এক বছরের জন্য মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট (এমসিএলআর) বা তহবিল ভিত্তিক সুদের হার ৮.৯ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশ করেছে।

গতকালই দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে গরিব ও নিম্ন মধ্যবিত্ত স্তরে বসবাসকারী মানুষের দিকে নজর দেওয়ার আহ্বান ব্যাঙ্কগুলিকে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, ব্যাঙ্কের স্বশাসনকে সম্মান দিয়েও তাদের আহ্বান করছি নিম্ন, নিম্ন-মধ্য এবং মধ্যবিত্ত স্তরের মানুষদের ওপর বেশি গুরুত্ব দিতে।

এর ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই এসবিআই ঋণের ওপর সুদের হার কমানোর ঘোষণা করল। জানা গিয়েছে, নোট বাতিলের সিদ্ধান্তের পরবর্তী অধ্যায়ে ব্যাঙ্কগুলির হাতে এখন প্রচুর তহবিল চলে এসেছে।

নির্দেশিকা অনুযায়ী, দুবছরের জন্য ঋণে এখন সুদের হার হবে ৮.১ শতাংশ। অন্যদিকে, তিন বছরের জন্য সুদের হার হবে ৮.১৫ শতাংশ। পাশাপাশি, এক থেকে ছ’মাসের ক্ষেত্রেও একইভাবে সুদের হার ০.৯ শতাংশ কমানো হয়েছে।

এসবিআইয়ের এই ঘোষণার পর একই রাস্তায় হেঁটেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও উনাইটেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পিএনবি সুদ কমিয়েছে ০ দশমিক ০৭ শতাংশ। ০ দশমিক ৬৫ শতাংশ সুদ কমানোর কথা ঘোষণা করেছে ইউবিআই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget