এক্সপ্লোর

গোরক্ষা: যে কোনও ধরনের নজরদারি, খবরদারি বরদাস্ত নয়, কেন্দ্র ও রাজ্যগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: গোরক্ষক বাহিনীগুলিকে নিষিদ্ধ করার দাবিতে পেশ হওয়া পিটিশনের শুনানিতে কঠোর মনোভাব দেখাল সুপ্রিম কোর্ট। পিটিশনে দাবি করা হয়েছে, দেশজুড়ে গোপ্রেমী সংগঠনগুলি গোরক্ষার অজুহাত খাড়া করে সংখ্যালঘু, দলিতদের ওপর সন্ত্রাস, নির্যাতন চালাচ্ছে। কিন্তু কেন্দ্রের সরকার এদের বাড়াবাড়ি রোধে ব্যর্থ। তাই গোরক্ষকদের ওপর নিষেধাজ্ঞা জারি হোক। এ ব্যাপারে আগে কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের বক্তব্য জানতে চেয়েছিল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট আজ কেন্দ্র ও রাজ্যগুলিকে জানিয়ে দিল, কোনও নজরদারি, খবরদারিই যেন বরদাস্ত করা না হয়। পাশাপাশি গোরক্ষার নাম করে ইদানীং যেসব হিংসাত্মক ঘটনা ঘটছে, সে ব্যাপারে কেন্দ্র, রাজ্যগুলির বক্তব্যও জানতে চেয়েছে তারা। কেন্দ্রের তরফে অবশ্য শীর্ষ আদালতে বলা হয়, তারা কোনও রাজ্যেই নজরদারি বাহিনীর পাশে নেই, এমন কোনও গোষ্ঠীকে সমর্থন করা হয় না। দেশের আইনি প্রক্রিয়ার আওতায় এ ধরনের কোনও গোষ্ঠী, বাহিনীর জায়গাও নেই। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল রঞ্জিত কুুমার বেঞ্চকে বলেন, কোনও রকমের নজরদারিই সমর্থন করে না বলে গতকালই সরকার সংসদে জানিয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রাজ্য়ের ব্য়াপার। এতে তাদের কিছু করার নেই। কিন্তু বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি এম এম স্বান্তনাগাওদারকে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালতের বেঞ্চ বলেছে,আপনারা বলছেন আইনশৃঙ্খলা রাজ্য়ের বিষয় এবং রাজ্যগুলি আইন অনুসারেই ব্যবস্থা নিচ্ছে। কোনও নজরদারিকেই আপনারা সুরক্ষা দেবেন না। গুজরাত, ঝাড়খণ্ডের বিজেপি সরকারের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়, গোরক্ষা সংক্রান্ত হিংসার ঘটনাগুলিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গোরক্ষার নামে দেশের নানা স্থানে হেনস্থা, হয়রানি, গণপিটুনির একাধিক ঘটনায় এমনই প্রতিক্রিয়া হয় যে, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গত জুনে এর নিন্দা করে বলতে হয়েছে, গোরুকে বাঁচানোর নামে মানুষ হত্যা মেনে নেওয়া যায় না। কারও অধিকার নেই আইন হাতে তুলে নেওয়ার। আমরা অহিংসার দেশে থাকি। সেখানে হিংসায় কোনও কিছুর সমাধান হয় না। সর্বদল বৈঠকের পর কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী অনন্ত কুমারও বলেন, গোরক্ষার নামে হিংসা ছড়ানো সমাজবিরোধীদের চিহ্নিত করা কঠোর সাজা দিতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget