এক্সপ্লোর

খরা-কবলিত মহারাষ্ট্রে আইপিএল নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: খরা-কবলিত মহারাষ্ট্র থেকে আইপিএল-এর ম্যাচ সরিয়ে বম্বে হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ মহারাষ্ট্র ও মুম্বই ক্রিকেট সংস্থার আনা স্থগিতাদেশের আবেদন খারিজ করে আইপিএল-এক ম্যাচ মহারাষ্ট্র থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পক্ষেই রায় দেয়। খরা-কবলিত মহারাষ্ট্রে কী করে আইপিএল-এর ম্যাচ সংগঠিত হতে পারে, যেখানে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হবে! এই মর্মে বম্বে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেখানে মামলাকারীর তরফে জানানো হয়, ওই ম্যাচ করতে অন্ততপক্ষে ৬০ লক্ষ লিটার জলের প্রয়োজন। সবদিক খতিয়ে দেখে উচ্চ আদালত তার রায়ে রাজ্য থেকে সব ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার রায় দেয়। আদালত জানিয়েছিল, মহারাষ্ট্রের বর্তমান খরা-পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ১ মে থেকে আইপিএল-এর সব ম্যাচ রাজ্য থেকে সরিয়ে নিতে হবে। ম্যাচ বাঁচাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ কোটি টাকা করে দান করার ঘোষণা করেছিল মু্ম্বই ও পুণে ফ্রাঞ্চাইজি। যদিও, আদালত সেই প্রতিশ্রুতিতে গলে যায়নি। গত ১৩ এপ্রিল হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে ২২ তারিখ সর্বোচ্চ আদালতে আবেদন করেছিল মহারাষ্ট্র ও বম্বে ক্রিকেট সংস্থা। এদিন সেই মামলার রায় প্রকাশিত হল। আদালত এদিন আবেদনকারী দুই ক্রিকেট সংস্থার থেকে জানতে চায়, এত বিপুল পরিমান জলের ব্যবস্থা তারা কোথা থেকে করবে? ক্রিকেট সংস্থার পক্ষে এদিন শীর্ষ আদালতে সওয়াল করেন দুই কংগ্রেস নেতা পি চিদম্বরম ও অভিষেক মণু সিঙ্ঘভি। তাঁদের দাবি, ৬০ লক্ষ লিটার জলের বিষয়টি অবাস্তব। তাঁরা জানান, ম্যাচ আয়োজন করতে প্রতিদিন ১০ হাজার লিটার করে জলের প্রয়োজন হবে। অর্থাৎ ছ-দিনে ৬ হাজার লিটার জল লাগবে। আবেদনকারীদের তরফে আশ্বাস দেওয়া হয়, কোনওমতেই পানীয় জন ব্যবহার করা হবে না। নিকাশি জলকে পরিশুদ্ধ করে ট্যাঙ্কারে করে আনা হবে। কিন্তু, বেঞ্চ তাতেও রাজি হয়নি। বিচারপতি ঠাকুর কিছুটা নমনীয়ভাব দেখান। কঠোর নজরদারি ও নিয়ম মেনে আইপিএল ম্যাচ করার অনুমতি দেন। কিন্তু, বেঞ্চের অন্য দুজন সদস্য – বিচারপতি আর বনুমতি এবং বিচারপতি ইউ ইউ ললিত ক্রিকেট সংস্থাগুলির আবেদন খারিজ করে দেন। তাঁদের বক্তব্য, এত নিয়মের জাঁতাকলে ও নজরদারিতে ম্যাচ করার থেকে না করাই শ্রেয়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget