এক্সপ্লোর

১০ বছর বয়সি ধর্ষিতার গর্ভপাতের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ধর্ষণের শিকার ১০ বছরের মেয়ের গর্ভপাতের আর্জি খারিজ হয়ে গেল। ৩২ সপ্তাহ মেয়েটির ভ্রুণের বয়স হয়েছিল। এই অবস্থায় গর্ভপাত করানো মেয়েটি বা তার ভ্রুণ, কারও পক্ষে ভাল নয় বলে মেয়েটিকে পরীক্ষা করে রিপোর্ট দেয় মেডিকেল বোর্ড। সেই পর্যবেক্ষণ মাথায় রেখেই প্রধান বিচারপতি জে এস খেহর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ গর্ভপাতের আবেদন নাকচ করে দিল। প্রসঙ্গত, চলতি গর্ভপাত সংক্রান্ত আইনে গর্ভস্থ ভ্রুণের বয়স ২০ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের সম্মতি দেয় আদালত। যদিও গর্ভস্থ ভ্রুণের জিনগত ত্রুটি দেখা গেলে তারপরও ব্যতিক্রম ঘটিয়ে গর্ভপাতের অনুমোদন পাওয়া যায়। ধর্ষিতা কিশোরীকে পরীক্ষা করতে, গর্ভপাত করালে তার কী প্রতিক্রিয়া হতে পারে, খতিয়ে দেখার জন্য চন্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ মেডিকেল বোর্ড গঠন করে। বেঞ্চ বোর্ডের রিপোর্ট খতিয়ে দেখে মেয়েটিকে যে ধরনের চিকিত্সা, সেবা, যত্ন দেওয়া হচ্ছে, তাতে সন্তোষ প্রকাশ করে তার গর্ভস্থ ভ্রুণ নষ্ট করে ফেলার আবেদন বাতিল করে দেয়। মেয়েটি ২৬ সপ্তাহের গর্ভবতী বলে নিশ্চিত হওয়ার পর গর্ভপাতের আর্জি গত ১৮ জুলাই খারিজ করে দেয় চন্ডীগড়ের জেলা আদালত। তারপর সুপ্রিম কোর্টে আবেদন করে সে। এদিন বেঞ্চ শুনানির সময় হাজির থাকা সলিসিটর জেনারেল রঞ্জিত কুমারকে বলে, দিনদিন বেশি বেশি করে গর্ভপাতের আবেদন তাদের কাছে আসছে। সুতরাং আগেভাগেই গর্ভপাতের সম্ভাবনার ব্যাপারে চটজলদি সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রতিটি রাজ্যে মেডিকেল বোর্ড গড়া যায় কিনা, বিবেচনা করে দেখুক কেন্দ্র। ওই কিশোরীর গর্ভপাতের আবেদন করেন আইনজীবী অলোক শ্রীবাস্তব। তিনি পিটিশনে বলেন, ধর্ষণে সন্তানসম্ভবা অল্পবয়সি মেয়েদের মতো বিরল ক্ষেত্রে যতটা সম্ভব সবচেয়ে ভাল চিকিত্সা ব্যবস্থায় আগেভাগে গর্ভপাতের জন্য দেশের প্রতিটি জেলায় স্থায়ী মেডিকেল বোর্ড গড়তে যথাযথ গাইডলাইন বেঁধে দিক সর্বোচ্চ আদালত।

সেরা শিরোনাম

Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget