এক্সপ্লোর

১৯৮৮ সালের মারধরের মামলায় দোষী ঘোষিত হলেও জেল হল না সিধুর, শুধু জরিমানা

নয়াদিল্লি: জেলযাত্রা থেকে রেহাই পেলেন নভজ্যোত সিংহ সিধু। ১৯৮৮ সালের রোড রেজ অর্থাত রাস্তায় এক ব্যক্তিকে মারধর করার মামলায় সুপ্রিম কোর্ট তাঁকে শুধু জরিমানা করেই ছেড়ে দিল। কংগ্রেসের পঞ্জাব সরকারের মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার সিধুকে ওই মামলায় জেনেশুনে ৬৫ বছর বয়সি এক ব্যক্তিকে জখম করায় দোষী সাব্যস্ত করেছে সর্বোচ্চ আদালতের বেঞ্চ। কিন্তু বিচারপতি জে চেলামেশ্বর ও বিচারপতি সঞ্জয় কিষাণ কাউলকে নিয়ে গঠিত বেঞ্চ তাঁকে কঠোর সাজা দেয়নি। বেঞ্চ বলেছে, প্রথম অভিযুক্ত অর্থাত সিধু ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন। কোনও সাজা হচ্ছে না তাঁর, তবে ১০০০ টাকা জরিমানা দিতে হবে ওনাকে। দ্বিতীয় অভিযুক্ত রুপিন্দর সিংহ সান্ধুকে অব্যাহতি দেওয়া হল। প্রসঙ্গত, সিধু পঞ্জাবে ক্যাপ্টেন অমরিন্দর সিংহের কংগ্রেস সরকারের পর্যটনমন্ত্রী। এদিনের রায়ের পর মন্ত্রিত্ব হারাতে হচ্ছে না তাঁকে।মঙ্গলবার যেদিন কর্নাটকে ক্ষমতা হারিয়ে ধাক্কা খেল কংগ্রেস, সেদিনই সিধু দোষী ঘোষিত হলেও কোনও শাস্তি না হওয়ায় আরও বিড়ম্বনা এড়াতে পারল তারা। ১৯৮৮-র ২৭ ডিসেম্বর পাতিয়ালার রাস্তায় বাকবিতন্ডার জেরে গুরনাম সিংহ নামে ওই ব্যক্তিকে আঘাত করেছিলেন তিনি। হাসপাতালে রক্তক্ষরণ থেকে মৃত্যু হয় তাঁর। নিম্ন আদালতে খালাস করে দিয়েছিল সিধুকে। কিন্তু পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ২০০৬ সালে তাঁকে অনিচ্ছাকৃত হত্যায় দোষী ঘোষণা করে। তিন বছর কারাবাস হয় তাঁর। সেই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন সিধু। শীর্ষ আদালত হাইকোর্টের রায় ও সাজা স্থগিত রাখে, তাঁকে জামিন দেয়। এর জোরে অমৃতসর লোকসভা কেন্দ্রে ভোটে লড়তে পারেন তিনি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Embed widget