এক্সপ্লোর

পোকামাকড় ক্ষতি করছে তাজমহলের, ব্যবস্থা না নেওয়ায় এএসআইকে তিরস্কার সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি:  পোকামাকড়ের প্রভাবে মারাত্মক ভাবে ক্ষতি হচ্ছে বিশ্বের সপ্তম আশ্চর্য, দেশে পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র তাজমহলের। ঐতিহাসিক এই স্তম্ভের ক্ষতির জন্যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআইকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট। বিচারপতি এম.বি.লোকুর এবং দীপক গুপ্তার দাবি, প্রত্নতত্ত্ব বিভাগ যদি আর একটু তৎপর হত, তাহলে হয়তো তাজমহলের এই ক্ষতি হত না। এরপরই এএসআই কর্তৃপক্ষকে শীর্ষ আদালতের প্রশ্ন, তাজমহলের এই ক্ষতি রুখতে তারা কী কী পদক্ষেপ গ্রহণ করেছে বা করবে? এমনকি এএসআইয়ের এই গাফিলতি সামনে আসার পরও কর্তৃপক্ষ যেভাবে নিজেদের বাঁচানোর চেষ্টা করেছে, সেনিয়েও প্রশ্ন তুলেছে আদালত। আদালতে সওয়াল-জবাব চলাকালীনই কেন্দ্রের আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এ.এনএস.নদকর্নি জানান, পরিবেশ ও বন মন্ত্রক আন্তর্জাতিক বিশেষজ্ঞকে তাজমহলের দেখভালের সম্পূর্ণ দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা করছে। এদিকে এএসআইয়ের তরফে জানানো হয়েছে যমুনার জল থমকে যাওয়ায় এই সমস্যা হচ্ছে। প্রসঙ্গত, এবছর মার্চেই সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে একটি খসড়া জমা দেওয়ার নির্দেশ দেয়। সেখানে তাদের জানাতে বলা হয়, তাজমহলের রক্ষণাবেক্ষণের বিষয়ে তারা কী ভাবছে সেটা জানাতে হবে। শুধু তাজমহল নয়, তাজ ট্র্যাপিজিয়াম জোন, যেটা পুরো ১০, ৪০০ বর্গ ফুট এলাকা জুড়ে রয়েছে, তার রক্ষণাবেক্ষণের বিষয়েও জানতে চায় আদালত। এই পুরো এলাকার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের আগ্রা, ফিরোজাবাদ, মথুরা, হাথরাস, এটা এবং রাজস্থানের ভরতপুর। ১৬৩১ খ্রিষ্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান তাঁর বেগম মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই স্তম্ভটি স্থাপন করেন। সেই ঐতিহাসিক স্তম্ভের রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ নজর রয়েছে শীর্ষ আদালতের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget