এক্সপ্লোর

হাত গুটিয়ে বসে নেই, সমস্যা মিটে যাবে ১০-১৫ দিনে, প্রশ্নের মুখে সুপ্রিম কোর্টে কেন্দ্র

নয়াদিল্লি: দেশের গ্রামীণ সমবায় ব্যাঙ্কগুলিকে বাতিল নোট জমা নেওয়ার প্রক্রিয়ায় যুক্ত করা যায় কিনা, সরকারের কাছে জানতে চাইল সুপ্রিম  কোর্ট। কেন এই ব্যাঙ্কগুলিকে সামিল  করা হয়নি, জানতে চেয়েছে তারা। পাশাপাশি কেন সপ্তাহে ব্যাঙ্ক থেকে ২৪ হাজার টাকা তোলা যাবে বলে আগে সরকার ঘোষণা করলেও তা পালন করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলেও সরকারকে অস্বস্তিতে ফেলেছে প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ।

বেঞ্চের বাকি ২ সদস্য হলেন বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বেঞ্চ জানায়, যদিও দীর্ঘমেয়াদে সুফল মিলবে বলে জানিয়ে নোট বাতিলের পদক্ষেপ কার্যকর করা হচ্ছে, তারা দেখতে চান, মানুষ দুর্ভোগ থেকে রেহাই  পাচ্ছেন। সে কথা মাথায় রেখেই বেঞ্চ অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগিকে ১৪ ডিসেম্বর সমবায় ব্যাঙ্কগুলিকে সামিল করার ব্যাপারে সরকারের বক্তব্য জানাতে বলে।

সূত্রের খবর, সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখেই কি ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল, এই প্রশ্নও তোলে বেঞ্চ। শীর্ষ আদালতের প্রশ্ন, যখন আপনারা নোট বাতিল নীতি ঘোষণা করলেন, তা কি পুরোপুরি গোপন রাখা হয়েছিল।

যদিও সরকারের নোট বাতিলের ফলে তৈরি হওয়া চলতি পরিস্থিতির ব্যাপারে কোনও আগাম হোমওয়ার্ক ছিল না, এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে পেশ হওয়া একাধিক পিটিশনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতে কেন্দ্র আশ্বাস দেয়, সরকার ব্যবস্থা নিচ্ছে, হাত গুটিয়ে বসে নেই, ১০-১৫ দিনেই সমস্যা মিটে যাবে।

৫০০, ১০০০ টাকার নোট নিষিদ্ধ করে তুলে নেওয়া হলেও পর্যাপ্ত নতুন নোট বাজারে না আসায় মানুষের হয়রানি, সংকট কমছে না বলে ক্ষোভ জানিয়ে মোদীর নোট বাতিলের ঘোষণাকে চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্টে।

তবে পাল্টা সরকারের যুক্তি, নোট বাতিলের পদক্ষেপের ফলে সামাজিক অসন্তোষ মাথাচাড়া দিয়েছে, এমন একটি ঘটনাও দেখানো যাবে না। বিরোধিতার পিছনে ওঠা যুক্তি, সওয়ালের উদ্দেশ্য আসলে রাজনৈতিক। পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে সর্বোচ্চ আদালতকে এও বলা হয়েছে যে, নোট বাতিলের সিদ্ধান্ত সরকারি ভাবে ঘোষণা হওয়ার আগে নতুন নোট ছাপিয়ে তৈরি করে রাখা সম্ভব ছিল না কেননা তাতে নোট বাতিলের সিদ্ধান্ত গোপন রাখা যেত না, তা জানাজানি হয়ে যেত।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget