এক্সপ্লোর

কার্তি চিদম্বরমকে তদন্তে যোগ দিতে হবে, মাদ্রাজ হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিয়ে নির্দেশ শীর্ষ আদালতের

নয়াদিল্লি: জোর ধাক্কা খেলেন পি চিদম্বরম। সোমবার এই প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় হেভিয়েট মন্ত্রীর ছেলে কার্তিকে দেশ ছাড়ার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট।

একটি দুর্নীতি সংক্রান্ত মামলায় সম্প্রতি কার্তির বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করে কেন্দ্র। এর বিরুদ্ধে আবেদন করলে কেন্দ্রের নির্দেশিকার ওপর স্থগিতাদেশ জারি করে মাদ্রাজ হাইকোর্ট। এদিন উচ্চ আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি জে এস খেহর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়ে দেয়, আগে তাঁকে (কার্তি) তদন্তকারীদের মুখোমুখি হতে হবে। অভিযুক্ত পক্ষকে সর্বোচ্চ আদালতের প্রশ্ন, উনি কি তদন্তে সহযোগিতা করছেন? বিচারপতিরা যোগ করেন, যখন তা করেননি, তখন ভারত ছাড়ার প্রশ্নই নেই।

শীর্ষ আদালত জানিয়ে দেয়, আগে তাঁকে তদন্তকারী সংস্থার (সিবিআই) সামনে আসতে হবে। দোষী না নির্দোষ—তা পরে বিচার হবে। অভিযুক্তপক্ষকে এদিন তীব্র ভর্ৎসনা করে শীর্ষ আদালত। বেঞ্চ বলে, প্রথম যখন তাঁকে তলব করা হয়, তখন বলা হয়েছিল, তিনি বিদেশে রয়েছেন। এখন দেশে ফিরে এলেও, তিনি সামনে আসছেন না।

আদালত আরও বলে, কার্তিকে গ্রেফতারি করার কোনও অভিপ্রায় নেই। তেমন কোনো সম্ভাবনাও নেই। তা সত্ত্বেও তিনি প্রকাশ্যে আসছেন না। তদন্তকারীদের এড়িয়ে চলছেন। তাঁর অগ্রিম জামিনের আবেদন করা হয়নি, অথচ এফআইআর খারিজ করার আবেদন করা হচ্ছে। এটা হতে পারে না।

প্রসঙ্গত, ২০০৭ সালে প্রায় ৩০৫ কোটি টাকার বিদেশি পুঁজি পেতে এনএক্স মিডিয়াকে বিশেষ ছাড়পত্র দেওয়ার জন্য আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন পি চিদম্বরম। এই মামলায় কার্তি সহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget