এক্সপ্লোর

তৃণমূলের বিজয় মিছিল দেখতে গিয়ে গুলিবিদ্ধ স্কুলছাত্র, অবস্থা আশঙ্কাজনক

উত্তর দিনাজপুর: তৃণমূলের বিজয় মিছিল দেখতে গিয়ে গুলিবিদ্ধ স্কুলছাত্র। অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল উত্তর দিনাজপুরের ইসলামপুর। গুলি চালিয়েছে বাম-কংগ্রেস জোটের লোকজন, দাবি চোপড়ার তৃণমূল বিধায়কের। অভিযোগ অস্বীকার করে জোটের দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই গুলি। ছুটির দিনে বাড়িতেই বসে ছিল। হঠাৎ ব্যান্ডপার্টি, পটকার আওয়াজে মন চঞ্চল হয়ে উঠেছিল। দৌড়ে বাড়ির বাইরে এসেছিল সে। আর তারপরই গুলিবিদ্ধ হতে হল উত্তর দিনাজপুরের ইসলামপুরর এই স্কুলছাত্রকে! রাধারগছ গ্রামের বাসিন্দা এই ছাত্রের পরিবারের দাবি, চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের জয়ের জন্য রবিবার দুপুরে এলাকায় বিজয় মিছিল বের করে তৃণমূল। ব্যান্ড ও বাজির আওয়াজ শুনে বাড়ির বাইরে আসে সপ্তম শ্রেণির পড়ুয়া গড় আলি। সেই সময় আচমকা একটি গুলি এসে তার বুকে লাগে! রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনেই লুটিয়ে পড়ে ছোট্ট গড়। গুলিবিদ্ধ স্কুলছাত্রের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার বুকের বাঁদিকে গুলি লেগেছে। কিন্তু প্রশ্ন উঠছে, নিরীহ এই স্কুলছাত্রকে কে বা কারা গুলি করল? চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের দাবি, বাম-কংগ্রেস জোটের লোকজনই গুলিচালনার নেপথ্যে রয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ঘাড়েই দায় চাপিয়েছে বাম-কংগ্রেস জোট। এদিন ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠৌর জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ২: 'এবার জমি কিনে শিল্পপতিদের দেবে সরকার', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget