এক্সপ্লোর

ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে মৃত্যু আরও এক বৃ্দ্ধের

মুম্বই ও হায়দরাবাদ:  ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের পর এক সপ্তাহ পার হয়ে গিয়েছে। কিন্তু মানুষ পর্যাপ্ত টাকা পাচ্ছেন না। ব্যাঙ্ক ও এটিএমগুলিতে ভিড় আজও অব্যাহত। এটিএমগুলিতে টাকা ফুরিয়ে যাচ্ছে।এই অবস্থায় দৈনন্দিন খরচ চালানোর টাকা সংগ্রহের জন্য ব্যাঙ্কের দরজায় ভোররাত থেকে হত্যে দিতে আসছেন গ্রাহকরা। এরইমধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষার ধকল নিতে না পেরে মৃত্যুরও খবর এসেছে। এদিনও হায়দরাবাদে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ প্রাণ হারালেন। নিহতের নাম লক্ষ্মণ রাও। অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মী হায়দরাবাদের মারেদপল্লির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় দেড় লক্ষ টাকা জমা দিতে একাই এসেছিলেন। কিন্তু ব্যাঙ্কে ঢোকার মুখেই পড়ে যান তিনি। ডেপুটি পুলিশ কমিশনার বি সুমথি জানিয়েছেন, ব্যাঙ্কে কর্তব্যরত পুলিশকর্মী সঙ্গে সঙ্গেই লক্ষ্মণ রাওকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে সুমথি বলেছেন, হৃদরোগ জনিত সমস্যায় লক্ষ্মণ রাওয়ের মৃত্যু হয়েছে। এর আগেও তাঁর হৃদরোগ হয়েছিল। তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। গত কয়েকদিন ধরেই বাতিল টাকা জমা দিতে বা টাকা তুলতে দেশের সর্বত্রই ব্যাঙ্কের সামনে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। গতকাল ছিল সরকারি ছুটির দিন। ব্যাঙ্ক ছিল বন্ধ। কিন্তু সরকারি আশ্বাস সত্ত্বেও টাকার অভাবের সমস্যার তো কোনও সুরাহাই হয়নি।  এই অবস্থায় আজও ব্যাঙ্কগুলি উপচে পড়েছে জনস্রোত।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget