এক্সপ্লোর

দাউদ ইব্রাহিমের নামে হুমকি দিয়ে ফোন উদ্ধব ঠাকরের বাড়িতে, মাতোশ্রী ঘিরে নিরাপত্তা আঁটোসাঁটো

নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’। দুবাই থেকে গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের নামে হুমকির ফোন আসার পরেই নেওয়া হয়েছে এই তৎপরতা। সূত্রের খবর, শনিবার রাতে বান্দ্রার ‘মাতোশ্রী’র ল্যান্ডলাইন নম্বরে বার কয়েক ফোন আসে।

মুম্বই: নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’। দুবাই থেকে গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের নামে হুমকির ফোন আসার পরেই নেওয়া হয়েছে এই তৎপরতা। সূত্রের খবর, শনিবার রাতে বান্দ্রার ‘মাতোশ্রী’র ল্যান্ডলাইন নম্বরে বার কয়েক ফোন আসে। টেলিফোন অপারেটরকে এক ব্যক্তি জানান, তিনি দুবাই থেকে দাউদ ইব্রাহিমের হয়ে কথা বলছেন। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলতে চান দাউদ।পাশাপাশি, ‘মাতোশ্রী’কে উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে ওই লোকটি। তবে এমন ফোন এসে থাকলেও বান্দ্রা ইস্ট এলাকায় মুখ্যমন্ত্রীর বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকির কথা খারিজ করেছেন রাজ্যের মন্ত্রী তথা শিবসেনা নেতা অনিল পরব। মন্ত্রীর কথায়, ‘যে লোকটি ফোন করেছিল সে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতেই চেয়েছিল। বাড়ি উড়িয়ে দেওয়ার কথা সে বলেনি। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। তারা তদন্তে নেমে ওই কল সম্পর্কে খোঁজ নিচ্ছে এবং সেই ব্যক্তি আদৌ দাউদের দলের সদস্য কি না,  সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত এমন হুমকি দেওয়ার সাহস কারও হয়নি এবং সরকার এমন ব্যক্তিকে ছেড়েও দেবে না।’ যাই-ই হয়ে থাকুক, বিষয়টিকে হালকাভাবে না নিয়ে ‘মাতোশ্রী’কে নিরাপত্তায় মুড়ে ফেলেছে মুম্বই পুলিশ। এছাড়াও মুখ্যমন্ত্রীর সরকারি আবাসন ‘বর্ষা’য়ও বাড়ানো হয়েছে নিরাপত্তা।রাজ্যের এজেন্সিগুলিকে সতর্ক করা হয়েছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, যুব সেনা নেতা আদিত্য ঠাকরে সহ পরিবারের সদস্যদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। অন্যদিকে, ফোনটি কে করেছিল এবং দুবাই থেকে এসেছিল কিনা তা সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget