শিষ্যাদের ‘ধর্ষণ করে ভিডিও’, এবার গ্রেফতার হরিয়ানার ‘গডম্যান’

চণ্ডীগড়: মহিলা ভক্তদের ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার আরেক স্বঘোষিত গডম্যান। এবার ঘটনাস্থল হরিয়ানা। খবরে প্রকাশ, অমর পুরী নামে ওই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন তার একাধিক শিষ্যা। গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার রাতে ফতেবাদের শক্তিনগর এলাকার বাসভবন থেকে পুরীকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে নির্যাতিতাদের অত্যাচার করার ভিডিও ক্লিপের একাধিক সিডি উদ্ধার হয়। ডিএসপি যোগিন্দর শর্মা জানান, সিডিতে দেখা যাচ্ছে, অভিযুক্ত বিভিন্ন শিষ্যার ওপর যৌন নির্যাতন চালাচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার, অভিযুক্তকে আদালতে পেশ করা হলে, তাকে পাঁচদিনের পুলিশ হেফাজতে পাঠিয়ে দেন বিচারক।
Before You Go
Mahalaya Event in Kolkata | "প্রতি জেলার জন্য তৈরি হয়েছে স্টেজ", বললেন Agnimitra Paul |





















