এক্সপ্লোর

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা, সফরে খরচ বছরে ১০০ কোটি টাকা

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের প্রতি কঠোর মনোভাব গ্রহণ করতে চলেছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, তাঁদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা থেকে শুরু করে জেড নিরাপত্তা প্রত্যাহারের মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে এসেছিল সর্বদলীয় প্রতিনিধি দল। কিন্তু এই দলের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী নেতারা সৌজন্য দেখাননি। দলের প্রতিনিধিদের সঙ্গে তাঁরা বৈঠকও করেননি। এরই পরিপ্রেক্ষিতে বিচ্ছিন্নতাবাদী নেতাদের প্রতি কঠোর মনোভাব গ্রহণ করতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চপদস্থ সূত্রের খবর, হুরিয়ত নেতাদের সফর, হোটেল ও নিরাপত্তার জন্য বছরে রাজ্য ও কেন্দ্র সরকারের ১০০ কোটি টাকার বেশি ব্যয় হয়। সরকারি অর্থেই বিচ্ছিন্নতাবাদী নেতারা পাঁচতারা হোটেলে থাকেন এবং সরকারি গাড়িতেই যাতায়াত করেন। সারা বছর প্রায় এক হাজার নিরাপত্তা কর্মী তাঁদের নিরাপত্তার জন্য মোতায়েন রাখতে হয়। এছাড়াও তাঁদের খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও কয়েক কোটি টাকা খরচ হয়। বিচ্ছিন্নতাবাদী নেতাদের দেশে ও বিদেশে চিকিত্সার ব্যয়ও সরকারই বহন করে। কিন্তু এরপরও তাঁরা পাকিস্তানের সুরেই কথা বলেন। এমনকি, জম্মু ও কাশ্মীরের যুবকদের ভারতের বিরুদ্ধে প্ররোচিত করেন। কিন্তু এবার কেন্দ্র বিচ্ছিন্নবাদী নেতাদের জন্য যে খরচ হয় তাতে রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারকেও তা করতে বলা হয়েছে। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই শ্রীনগরে এসেছিল সর্বদলীয় প্রতিনিধি দল। এক বিচ্ছিন্নতাবাদী নেতার বাড়িতে পর্যন্ত যান প্রতিনিধি দলের কয়েকজন সদস্য। কিন্তু তিনি দেখা করতে অস্বীকার করেন। বিচ্ছিন্নতাবাদী নেতাদের এই ব্যবহার ভালোভাবে গ্রহণ করেনি কেন্দ্র। সূত্রের খবর, বিচ্ছিন্নতাবাদী নেতাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হতে পারে। এরফলে তাঁরা পাকিস্তানে যেতে পারবেন না। বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত কনফারেন্সের নেতা সৈয়দ আলি শাহ গিলানি, ইয়াসিন মালিক ও মীর ওয়াইজ উমরের জেড ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করা হতে পারে। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখা হতে পারে। জানা গেছে, বিচ্ছিন্নতাবাদী নেতৃবৃন্দের প্রতি কঠোর মনোভাব গ্রহণ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget