এক্সপ্লোর

অনেক রথী-মহারথীই জামিনে বাইরে, কংগ্রেস এখন 'বেল গাড়ি', রাজস্থানে জনসভায় কটাক্ষ মোদীর

জয়পুর: কংগ্রেসকে 'বেল গাড়ি' বলা হয় এখন। কারণ নিজেদের রথী মহারথী বলে জাহির করেন, ওই দলের এমন একাধিক নেতা বর্তমানে জামিনে বাইরে রয়েছেন। এই ভাষাতেই সনিয়া ও রাহুল গাঁধীর দলকে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। আজ এখানে এক জনসভায় প্রধানমন্ত্রী এও বলেন, মানুষও কংগ্রেসের 'মতলব' সম্পর্কে ওয়াকিবহাল, ওদের বেল গাড়ি বলছেন তাঁরাই। সরাসরি নাম না করলেও সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমই মোদীর মন্তব্যের নিশানায় রয়েছেন বলে মনে করা হচ্ছে। ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল, সনিয়া জামিন পেয়েছেন। চিদম্বরম আইএনএক্স মিডিয়া মামলায় জামিনে রয়েছেন। বিজেপি শাসিত রাজ্স্থানে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী লোকজনের সমাবেশে ভাষণ দিচ্ছিলেন তিনি। চলতি বছরেই রাজস্থানে বিধানসভা ভোট। অনেক রথী-মহারথীই জামিনে বাইরে, কংগ্রেস এখন 'বেল গাড়ি', রাজস্থানে জনসভায় কটাক্ষ মোদীর সেখানে ২০১৬-য় পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর জঙ্গি ঘাঁটি ধ্বংসের জন্য সার্জিক্যাল স্ট্রাইকের উল্লেখ করে তার সমালোচনা করায় কংগ্রেসকে কাঠগড়ায় তোলেন মোদী। কংগ্রেস সেনার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, আমাদের রাজনৈতিক বিরোধীরা সেনাবাহিনীর শক্তি সম্পর্কে সংশয় প্রকাশ করেও পাপ করেছেন। এমনটা অতীতে কখনও ঘটেনি। যারা সেনাবাহিনীর ভূমিকা নিয়ে এমন রাজনীতি করছে, মানুষ কোনওদিন তাদের ক্ষমা করবে না। তাঁর সরকার প্রতিরক্ষাকর্মীদের জন্য এক পদ, এক পেনশন সমস্যার সমাধান করেছে বলেও দাবি করেন তিনি। মোদীর সভায় রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিংহ, মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, বিজেপি রাজ্য সভাপতি মদন লাল সাইনিও হাজির ছিলেন।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget