এক্সপ্লোর

সিমহস্থ কুম্ভে দলিত সাধুদের সঙ্গে স্নান, ভোজ অমিত শাহের

উজ্জয়িনী: চলতি সিমহস্থ কুম্ভ মেলায় বুধবার দলিত সাধুদের সঙ্গে সমরাস্ত স্নান ও ভোজে যোগ দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। সামাজিক সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলাই এই স্নান ও ভোজের উদ্দেশ্য বলে দাবি বিজেপি নেতৃত্বের। বৃহস্পতিবার এই মেলায় আসার কথা আরএসএস প্রধান মোহন ভাগবতের। তিনিও আদিবাসীদের সঙ্গে ভোজ সারবেন। শনিবার আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। উত্তরপ্রদেশে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে হিন্দুত্ব আবেগকে ফের উস্কে দেওয়ার লক্ষ্যেই তাঁদের এই প্রয়াস বলে মত পর্যবেক্ষকদের।   এদিন স্নান করার সময় বিজেপি সভাপতির সঙ্গে ছিলেন বাল্মিকী ধামের বালযোগী উমেশনাথ গিরি সহ দলিত সাধুরা। স্নান করার পর তাঁদের সংবর্ধনা দেন অমিত শাহ। এরপর তিনি বিভিন্ন আখরার প্রধানদেরও সংবর্ধিত করেন। শেষে দলিত সাধুদের সঙ্গে সমরাস্ত ভোজেও যোগ দেন বিজেপি সভাপতি।   এদিন আদি শঙ্করাচার্যের জন্মদিবস ছিল। সেকথা উল্লেথ করে অমিত শাহ বলেন, তিনি ও দলের কর্মীরা সাধুদের আশীর্বাদ চান। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ভারতকে বিশ্বগুরু করে তুলতে চায়। সেজন্য সাধুদের আশীর্বাদ প্রয়োজন।   স্নান করার আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে বাল্মিকী ধামে অখিল ভারতীয় আখরা পরিষদের প্রধান নরেন্দ্র গিরি, জুনা আখরা পিঠের প্রধান অবদেশানন্দ এবং বাল্মিকী ধামের প্রধান পিঠাধীশ্বর উমেশনাথ সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। তিনি সাংবাদিকদের বলেন, বিজেপি-ই একমাত্র দল যারা দেশের সংস্কৃতিকে গুরুত্ব দেয়।   দলিত সাধুদের সঙ্গে বিজেপি সভাপতির স্নানের বিরোধিতা করেছিলেন ভিন্ন বর্ণের সাধুরা। তবে পরে তাঁরা অবস্থান বদল করেন। তাঁদের বক্তব্য, সব বর্ণের সাধুরাই এই স্নানে যোগ দিয়েছেন। তাই তাঁদের আর কোনও আপত্তি নেই।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget