এক্সপ্লোর

কেরলে সিপিএমের ‘লাল সন্ত্রাসের’ বিরুদ্ধে পদযাত্রায় বেরোচ্ছেন অমিত শাহ

তিরুঅন্তপুরম: কেরলে সিপিএমের বিরুদ্ধে লাল সন্ত্রাস এবং রাজনৈতিক ফ্যাসিজমের অভিযোগে মঙ্গলবার কান্নুর জেলার পায়ান্নুর থেকে ১৫ দিনের পদযাত্রার সূচনা করবেন বিজেপি সভাপতি অমিত শাহ। এই পদযাত্রায় বিজেপি সভাপতি ছাড়াও থাকবেন কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্যান্য বিজেপি নেতারা। বিজেপি জাতীয় কর্মসমিতির সদস্য ভি মুরলীধরন বলেছেন, ‘জনরক্ষা যাত্রা’-র নেতৃত্বে থাকবেন কেরলের বিজেপি সভাপতি কুম্মানাম রাজশেখরন। নির্মলা সীতারমন, স্মৃতি ইরানি, অনন্ত কুমার, ধর্মেন্দ্র প্রধান, রাজ্যবর্ধন সিংহ রাঠৌর, মহেশ শর্মা, ভি কে সিংহ, আলফন্স কান্ননথানমরা বিভিন্ন দিনে এই পদযাত্রায় যোগ দেবেন। ১১টি জেলাজুড়ে চলবে এই যাত্রা। মুরলীধরনের অভিযোগ, ‘কেরলে তাদের ঘাঁটিতে অন্য কাউকে প্রবেশ করতে দিতে নারাজ সিপিএম। কেউ শক্তিবৃদ্ধির চেষ্টা করলেই তাদের নিকেশ করা হচ্ছে। রাজ্যে বেশিরভাগ রাজনৈতিক খুনের কারণ এটাই। এই পদযাত্রার মাধ্যমে মার্কসবাদী পার্টির অসহিষ্ণুতা ও রাজনৈতিক ফ্যাসিজম প্রকাশ করে দেওয়া হবে। জনতাকে আত্মবিশ্বাসও জোগানো হবে।’ মুরলীধরন আরও বলেছেন, পায়ান্নুরে সম্প্রতি একের পর এক রাজনৈতিক হিংসার ঘটনা দেখা গিয়েছে। সেই কারণেই এই অঞ্চল থেকে পদযাত্রা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অমিত শাহ তিনদিন পদযাত্রায় থাকবেন। তিনি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের জন্মস্থান পিনারাই শহরের উপর দিয়ে পদযাত্রা নিয়ে যাবেন। ১৭ অক্টোবর যাত্রার শেষদিনে থিরুঅনন্তপুরমেও থাকবেন বিজেপি সভাপতি।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget