এক্সপ্লোর

কেদারনাথে দুর্যোগের জন্যে দায়ী মধুচন্দ্রিমায় আসা দম্পতিরা:শঙ্করাচার্য

হরিদ্বার: বিতর্কিত মন্তব্য করা হয়তো পছন্দ করেন শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী। দিন কয়েকআগেই তিনি বলেন, শনি মন্দিরে মহিলারা প্রবেশ করলে বাড়বে তাঁদের ওপর ধর্ষণের সংখ্যা। এবার তিনি ২০১৩ সালে কেদারনাথে ঘটে যাওয়া ভয়াবহ দুর্যোগের কারণ খুঁজে পেলেন। তাঁর দাবি, কেদারনাথে নবদম্পতিদের মধুচন্দ্রিমা এবং পিকনিক করতে যাওয়ার কারণেই ওই রকম ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টির কবলে পড়তে হয় কেদারনাথবাসীকে। যার জেরে প্রায় পাঁচ হাজার মানুষ নিশ্চিহ্ন হয়ে যান। কেদারনাথের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মূল কারণ অনুসন্ধানে বিজ্ঞানীরা বিবিধ কারণের কথা বলেছেন বারংবার। অনেকে এই বিপুল প্রাণহানির জন্য দায়ী করেছিলেন পর্যটনের চাপে পাহাড়ের কোলে গজিয়ে ওঠা একের পর এক অবৈধ নির্মাণকে। তবে সে সব কিছুকেই এ বার ছাপিয়ে গেলেন ৯৪ বছরের শঙ্করাচার্যের মন্তব্য। তাঁর দাবি, দেবভূমির মতো এক পবিত্র স্থানে যদি নিয়মিত ভাবে নবদম্পতিরা মধুচন্দ্রিমা করতে যান, বা পিকনিকের নামে ফূর্তি করা হয়, তাহলে প্রকৃতিদেবী রুষ্ট হবেনই। এধরনের অপবিত্র কাজ যদি অবিলম্বে বন্ধ না করা হয়, তাহলে শীঘ্রই এমন দুর্যোগ ফের ফিরে আসবে উত্তরাখণ্ডে। প্রসঙ্গত, শনি শিঙ্গনাপুরে মহিলাদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরই রবিবার শঙ্করাচার্য বলেন, মেয়েদের শনি মন্দিরে প্রবেশের ফলে বেড়ে যাবে ধর্ষণ। তিনি আরও বলেন এরসঙ্গে নিজেদের দুর্ভাগ্যকে আমন্ত্রণ করে নিয়ে আসবেন মহিলারা। মহারাষ্ট্রে প্রবল জলকষ্ট প্রসঙ্গে তাঁর বক্তব্য, দিকে দিকে সাঁই বাবার মূর্তি বসছে। গণেশ-হনুমানের মূর্তি ঠাঁই পাচ্ছে সাঁই বাবার পায়ের তলায়। খরা এই অনাসৃষ্টিরই ফসল। তাঁর দাবি এখনই সাঁইবাবার মূর্তি সরিয়ে হিন্দু দেব-দেবীর মূর্তি সেখানে স্থাপন করা হোক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget