এক্সপ্লোর

সোপিয়ানে গুলিচালনা: মেজর আদিত্য়ের বিরুদ্ধে এখনই ব্য়বস্থা নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের, ২ সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে জম্মু ও কাশ্মীর সরকারকে

নয়াদিল্লি: মেজর আদিত্য কুমার সহ সেনা অফিসারদের বিরুদ্ধে 'দমনমূলক ব্যবস্থা'এখন নেওয়া যাবে না। জম্মু ও কাশ্মীর পুলিশকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। গত মাসে কাশ্মীরের সোপিয়ানে সেনার গুলিচালনায় তিন সাধারণ নাগরিকের মৃত্যুর পর মেজর আদিত্যকে অভিযুক্ত করে এফআইআর দায়ের করে পুলিশ। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দিয়েছেন তাঁর বাবা লেফটেন্যান্ট কর্নেল করমবীর সিংহ। ছেলের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করার জন্য লেফটেন্যান্ট কর্নেল করমবীর সিংহের আবেদনটি গত ৯ ফেব্রুয়ারি শুনতে সম্মত হয় সুপ্রিম কোর্ট। পিটিশনে তাঁর দাবি, ১০ গারোয়াল রাইফেলসের মেজর পদে কর্মরত তাঁর ছেলেকে 'অন্যায় ভাবে, একতরফা' এফআইআরে অভিযুক্ত করা হয়েছে। যে ঘটনাকে কেন্দ্র করে এফআইআর, সেটি ঘটেছে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) চালু থাকা এলাকায়। সেনার একটি কনভয় সামরিক কর্তব্য পালন করছিল। 'উন্মত্ত', 'মারমুখী' পাথর ছোঁড়া জনতা কনভয়টিকে কোণঠাসা করে ফেলে। পাথরের আঘাতে ক্ষতি হয় সামরিক যানেরও। আজ প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ তাঁকে ওই পিটিশনের কপি অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল, জম্মু ও কাশ্মীর সরকারকে দিতে বলেছে। এ ব্যাপারে বেনুগোপালের সহায়তা চেয়েছে বেঞ্চ, পাশাপাশি দু সপ্তাহের মধ্যে জবাব পাঠাতে বলেছে জম্মু ও কাশ্মীর সরকারকে। সোপিয়ানের গানোভপোরা গ্রামে পাথরবাজ জনতার দিকে সেনাবাহিনী গুলি চালালে তিন স্থানীয় বাসিন্দা নিহত হলে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি তদন্তের নির্দেশ দেন। মেজর আদিত্য সহ ১০ গারোয়াল রাইফেলসের লোকজনের বিরুদ্ধে রণবীর পেনাল কোডের ৩০২ (হত্যা) ও ৩০৭ (হত্যার চেষ্টা) ধারায় এফআইআর দায়ের হয়। কার্গিল যু্দ্ধের সেনানী করমবীর বলেছেন, কর্মরত যে কোনও সেনাকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের হলে ভারতের পতাকার মর্যাদা তুলে ধরতে 'প্রতিকূল আবহাওয়ায়' যাবতীয় বাধার মধ্যে কাজ করা জওয়ানদের মনোবলের ক্ষতি হয়। করমবীরের দাবি, তাঁর ছেলের একমাত্র লক্ষ্য ছিল সেনাকর্মীদের জীবন ও সম্পত্তি রক্ষা করা। সন্ত্রাসবাদে জড়িত মারমুখী, বন্য, উন্মত্ত জনতার হাত থেকে নিরাপদে পালানোর রাস্তা তৈরি করতেই গুলি চালাতে হয়। সেদিন 'বেআইনি ভাবে জড়ো হওয়া' জনতা ক্রমশ মারমুখী হয়ে ওঠে, এক জুনিয়র কমিশনড অফিসারকে বাগে পেয়ে পিটিয়ে মেরে ফেলতে উদ্যত হয়। তখনই ওদের ছ্ত্রভঙ্গ করে সরকারি সম্পত্তি বাঁচাতে সাবধান করে দেওয়ার জন্য গুলি চালানো হয়। সেনাকর্মীদের কাশ্মীরে হিংসাশ্রয়ী জনতাকে কী কঠিন পরিস্থিতির মধ্যে সামলাতে হয়, বোঝাতে গিয়ে তিনি গত বছর ডিএসপি মহম্মদ আয়ুব পন্ডিতকে গণপিটুনিতে হত্যার প্রসঙ্গও টানেন। করমবীর সেনা জওয়ানদের অধিকার রক্ষা, তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার গাইডলাইন বেঁধে দেওয়ার নির্দেশ দিতে বলেন যাতে কর্তব্য পালন করতে গিয়ে নেওয়া বৈধ পদক্ষেপের জন্য ফৌজদারি ব্যবস্থায় জড়িয়ে তাদের হেনস্থা করা বন্ধ হয়। যারা সন্ত্রাসবাদী কার্যকলাপের মাধ্যমে সরকারি সম্পত্তির ক্ষতি করেছে, তাদেরত বিরুদ্ধেও এফআইআর দায়ের করার দাবি করেন তিনি।

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Jadavpur University News:
Jadavpur University News:
Dilip Ghosh:
NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget