এক্সপ্লোর

সবজার সহ ৮ জঙ্গির মৃত্যু: কাশ্মীরে নিরাপত্তাবাহিনীকে পাথর, বিক্ষোভ, সংঘর্ষ, বন্ধ মোবাইল ইন্টারনেট

শ্রীনগর: নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে উত্তপ্ত হয়ে ওঠা কাশ্মীরে হিংসা, অশান্তিতে নতুন মাত্রা যোগ করল তার উত্তরসূরী তকমা পাওয়া আরেক হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী সবজার আহমেদ ভাটের খতম হওয়ার ঘটনা। পুলওয়ামার ত্রালের সোইমোহ গ্রামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিতে সবজার ও আরও এক জঙ্গির মৃত্যু হয়। গতকাল রাত থেকে গ্রামের এক বাড়িতে গা ঢাকা দিয়ে থাকা সবজের ও তার সঙ্গী এলাকা ঘিরে তল্লাসি অভিযানের সময় নিরাপত্তাবাহিনীকে নিশানা করে গুলি চালালে জবাব দেয় জওয়ানরাও। তাদের গুলিতেই খতম হয় তারা। এছাড়াও রামপুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় গুলিতে ৬ অনুপ্রবেশকারী জঙ্গির মৃত্যুতেও বড় সাফল্য পেয়েছে নিরাপত্তাবাহিনী। কিন্তু সবজারের মৃত্যুর খবর ছড়াতেই উপত্যকা জুড়ে নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ, পাথর ছোঁড়া শুরু হয়। জনতা-নিরাপত্তাবাহিনীর খণ্ডযুদ্ধ হয় ৫০টিরও বেশি স্থানে। ৬জন বুলেটে, ১৩ জন পেলেট গানের ছররায় জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জখম হয়েছেন ৫ পুলিশকর্মীও। সোইমোহ গ্রামে গুলিযুদ্ধের মাঝখানে পড়ে স্থানীয় এক বাসিন্দার মৃত্যু হয়। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, সবজারের মৃত্যুর প্রতিবাদে এলাকার লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে তাদের ওপর নিরাপত্তাবাহিনী গুলি চালায়। গুলিতেই মারা গিয়েছে লোকটি। বিক্ষোভ, সংঘর্ষের খবরে আগে থেকেই বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান, বাজারহাট, দোকানপাট। বিচ্ছিন্নতাবাদীরা এক মুহূর্তও দেরি না করে আসরে নেমেছে স্থানীয় মানুষকে বিক্ষোভকে কাজে লাগাতে। সবজারের মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নামা জনতার ওপর নিরাপত্তাবাহিনীর ''বলপ্রয়োগে"র বিরুদ্ধে আগামীকাল থেকে দুদিন উপত্যকায় হরতালের ডাক দিয়েছে হুরিয়তের দুই শাখাই। ৩০ মার্চ তারা নিহত জঙ্গিদের প্রতি শ্রদ্ধা জানাতে ত্রালে মিছিল করে যাওয়ার কর্মসূচিও ঘোষণা করেছে। ফলে অশান্তি আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা ঠেকাতে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। যদিও বিএসএনএলের ব্রডব্যান্ড পরিষেবা বহাল রয়েছে। আগে থেকেই উপত্যকায় ২২টি সোস্যাল নেটওয়ার্কিং সাইট ও অ্যাপসের ওপর নিষেধাজ্ঞা চালু রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget