এক্সপ্লোর

হয় ক্ষমা চান, না হলে ১০০ কোটির মানহানি মামলা সামলান, মোদীকে সিদ্দারামাইয়া

নয়াদিল্লি: ভোটআসন্ন কর্নাটকে প্রচারে গিয়ে ভিত্তিহীন ও মিথ্যে দাবি করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সোমবার আইনি নোটিস পাঠালেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

সাত-পাতার নোটিসে হুঁশিয়ারি দিয়ে সিদ্দারামাইয়া জানিয়েছেন, হয় প্রধানমন্ত্রী ক্ষমা চান। না হলে, তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকা মূল্যের ফৌজদারি মানহানি মামলা দায়ের করা হবে।

নরেন্দ্র মোদীর পাশাপাশি, একই নোটিসে নাম রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বি এস ইয়েদুরাপ্পা। নোটিসে সিদ্দারামাইয়া দাবি করেছেন, নির্বাচনী প্রচারে এসে একাধিক অবমাননাকর ও অসত্য মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী।

নোটিসে গত ৫ ফেব্রুয়ারি বিজেপির নবকর্নাটক পরিবর্তন যাত্রার কথা উল্লেখ করে বলা হয়েছে, প্রচারে মোদী বলেছেন—কর্নাটকে কংগ্রেস সরকার ১০ শতাংশ সরকার। নোটিসে এ-ও দাবি করা হয়েছে, মোদী প্রচারে বলেছেন—এখানে কেলেঙ্কারি ও মাফিয়ার নগ্ন নাচ চলছে।

আরও দাবি করা হয়েছে, কর্নাটকে কংগ্রেস মুখে সহজে ব্যবসা করার কথা বললেও, আদতে সহজে হত্যা করেছে। এখানেই থেমে থাকেননি সিদ্দারামাইয়া। তাঁর আরও দাবি, তাঁকে এক বন্ধুর দেওয়া একটি ঘড়ি উপহারকে ‘ঘুষ’ বলে কটাক্ষ করেছেন মোদী।

নোটিসে উল্লেখ করা হয়েছে, ঘড়িটি উপহার হিসেবে প্রাপ্ত হয়েছিল। এর জন্য সিদ্দারামাইয়া নির্দিষ্ট করও দেন। তার প্রমাণ বিধানসভায় ঘোষণা করেন। একইসঙ্গে সরকারি সম্পদ হিসেবে দেখিয়ে ঘড়িটি স্পিকারের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। নোটিসে বলা হয়েছে, এত কিছু সত্ত্বেও, সিদ্দারামাইয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মোদী বিভিন্ন ধরনের ভিত্তিহীন, অসত্য ও মিথ্যে মন্তব্য করেছেন।

এই অভিযোগ তোলার পরই, বিজেপি নেতারা কোন কোন ভারতীয় দণ্ডবিধি লঙ্ঘন করেছেন তা উল্লেখ করা হয়েছে নোটিসে। বলা হয়েছে, আপনারা যৌথভাবে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯, ৫০০, ৫০১ এবং ৫০২ ধারা লঙ্ঘন করেছেন। ফলে, আপনাদের বলা হচ্ছে এধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে এবং ছাপা, বৈদ্যুতিন ও সোশ্যাল মিডিয়া মারফৎ জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

নোটিসে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তেমনটা না হলে, বিজেপি নেতাদের বিরুদ্ধে দায়রা ও ফৌজদারি মামলা দায়ের করা হবে। একইসঙ্গে, ১০০ কোটি টাকার মানহানি এবং নোটিস বাবদ এক লক্ষ টাকা দাবি করা হবে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই ইয়দুরাপ্পাকে ‘জেলের পাখি’ বলায় সিদ্দারামাইয়া সহ একাধিক কংগ্রেস নেতাদের বিরুদ্ধে বিজেপি একইভাবে আদালতের দ্বারস্থ হয়েছিল। বর্তমানে বিষয়টি কর্নাটক হাইকোর্টে বিবেচনাধীন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget