এক্সপ্লোর

পুলওয়ামা নিয়ে বিতর্কিত মন্তব্য, পঞ্জাব বিধানসভার বাইরে সিধুর পাকিস্তান সফরের ছবি পুড়ল, মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি বিরোধী অকালিদের

চন্ডীগড়: পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার পর ‘বিতর্কিত মন্তব্যের’ জন্য পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিংহ সিধুকে বরখাস্তের দাবি বিরোধী শিরোমনি অকালি দলের (স্যাড)। এ নিয়ে অকালি নেতা বিক্রম সিংহ মাজিথিয়ার সঙ্গে রাজ্য বিধানসভায় বাকবিতন্ডায় জড়ান প্রাক্তন টেস্ট ক্রিকেটার-রাজনীতিক সিধু। সোমবার পঞ্জাব বিধানসভার বাজেট অধিবেশনের প্রারম্ভে মাজিথিয়ার নেতৃত্বে অকালি নেতারা ভবনের বাইরে সিধুর পাকিস্তানের সেনাপ্রধানকে আলিঙ্গনের ছবিতে আগুন লাগান। গত বছরের ১৮ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খানের শপথ গ্রহণ অনু্ষ্ঠানে তাঁর আমন্ত্রণে উপস্থিত ছিলেন সিধু। সেখানেই আরও অনেকের মধ্যে পাক সেনাপ্রধানকে জড়িয়ে ধরেন তিনি। সেই ছবি পুড়িয়ে মাজিথিয়া সাংবাদিকদের সামনে বলেন, আর সব কিছুর আগে আমরা কংগ্রেস, পঞ্জাব সরকারের স্পষ্ট অবস্থান জানতে চাই, তারা কি পাক সেনাপ্রধান, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নিন্দা করছে? মাজিথিয়া বলেন, পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার নিন্দায় বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব পাশ হওয়ার পরও সিধু বলেছেন, পাকিস্তানকে দোষ দেওয়া চলে না, কোনও ব্যক্তিবিশেষ দায়ী নন। আমরা চাই, এসব মন্তব্যের জন্য তাঁকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া হোক। এদিন সভায় প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার পর কালো ব্যাজ পরে থাকা স্যাড-বিজেপি বিধায়করা উঠে দাঁড়িয়ে সিধুর বিরুদ্ধে স্লোগান দেন। সিধুর জবাবি বক্তব্যের সময়ও তাঁরা শোরগোল করেন। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ সিধুকে পুলওয়ামা নিয়ে তাঁর মন্তব্যের জন্য কংগ্রেস থেকে বহিষ্কারের দাবি তুলেছেন। পুলওয়ামার হামলা, পাক ভূখণ্ডে সন্ত্রাসবাদের রমরমার জন্য গোটা পাকিস্তানকে দায়ী করা যায় করা যায় কিনা, এই প্রশ্ন তুলে সমালোচিত সিধু প্রসঙ্গে গিরিরাজ বলেন, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর এজন্য সারা দেশের সামনে ব্যাখ্যা দিয়ে ক্ষমা চেয়ে নিয়ে সিধুকে দল থেকে বের করে দেওয়া উচিত। ২০০৪ এ বিজেপিতে নাম লিখিয়ে রাজনীতিতে প্রবেশ সিধুর। ২০১৭-র পঞ্জাব বিধানসভা ভোটের আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন তিনি। পুলওয়ামা নিয়ে মন্তব্যে বিরূপ প্রতিক্রিয়ার জেরে সিধুকে কপিল শর্মার কমেডি শো ছাড়তে হয়েছে। পুলওয়ামাকাণ্ডের জেরে ৬ জন কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী নেতার সরকারি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকেও সমর্থন করে গিরিরাজ বলেন, দীর্ঘদিন ওদের জামাই আদর করা হয়েছে। বিশ্বাসঘাতকদের সঙ্গে যেমনটা করা উচিত, ওদের সঙ্গেও তা করার সময় হয়েছে এবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget