এক্সপ্লোর

আধারের সঙ্গে যুক্ত না হলে ফেব্রুয়ারির পরেই বাতিল হয়ে যাবে প্রি-পেইড সিম, বলছে সূত্র

নয়াদিল্লি: প্রি-পেইড মোবাইল ফোন নম্বরের সঙ্গে আধার নম্বর যুক্ত করার প্রক্রিয়া গত কয়েক মাস ধরেই চলছে। প্রি-পেইড মোবাইল ফোন ব্যবহারকারীদের পরিচয়ের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্যই সুপ্রিম কোর্টের নির্দেশে এই ব্যবস্থা চালু করেছে কেন্দ্রীয় সরকার। বিশেষ সূত্রে খবর, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে যে সিম কার্ডগুলির সঙ্গে আধার নম্বর যুক্ত করা হবে না, সেগুলি বাতিল হয়ে যাবে। এ বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টে লোকনীতি ফাউন্ডেশনের দায়ের করা মামলায় সব প্রি-পেইড মোবাইল ফোন ব্যবহারকারীদের পরিচয় যাচাই করার আবেদন জানানো হয়। আবেদনকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সাধারণ অপরাধীদের পাশাপাশি সন্ত্রাসবাদীরাও প্রি-পেইড মোবাইল ফোন ব্যবহার করছে। তাই সব প্রি-পেইড মোবাইল ফোন ব্যবহারকারীর পরিচয়ের বিষয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন। লোকনীতি ফাউন্ডেশনের এই আবেদন মেনে নেয় সুপ্রিম কোর্ট। রায় দেওয়ার এক বছরের মধ্যে সব প্রি-পেইড মোবাইল ফোন নম্বরের সঙ্গে আধার যুক্ত করতে হবে বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ অনুযায়ীই ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র। বিশেষ সূত্রে খবর, প্রি-পেইড মোবাইল ফোন ব্যবহারকারীরা ফোন নম্বরের সঙ্গে আধার যুক্ত করলেও, সংশ্লিষ্ট অপারেটররা গ্রাহকদের ব্যক্তিগত কোনও তথ্য নিজেদের কাছে রাখতে পারবে না। সব গ্রাহকের আধার এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য ইউআইডিএআই-এর কাছে পাঠিয়ে দিতে হবে। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করে, তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। দেশে মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে ৯০ শতাংশই প্রি-পেইড গ্রাহক। সেই কারণেই মোবাইল ফোনের মাধ্যমে যাতে অপরাধ সংঘটিত না হয়, সেটা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্র প্রতিশ্রুতি দিয়েছে, যত দ্রুত সম্ভব সব প্রি-পেইড মোবাইল ফোন নম্বরের সঙ্গে আধার যুক্ত করা হবে।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget