এক্সপ্লোর

মন্দসৌরে গণধর্ষণের তদন্তে গঠিত হল সিট, অপরাধীদের মৃত্যুদণ্ড চান নির্যাতিতার বাবা

ইনদওর: মধ্যপ্রদেশের মন্দসৌরে গণধর্ষণের পর নৃশংস অত্যাচারের শিকার হওয়া শিশুর বাবা অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবি জানালেন। তিনি বলেছেন, ‘আমাদের পরিবার সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ চায় না। আমরা চাই এই মামলার আইন প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন হোক এবং অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমরা টাকা চাই না, শুধু বিচার চাই।’ ২৬ জুন স্কুল থেকে ফেরার পথে শিশুটিকে তুলে নিয়ে ধর্ষণ করে দুই যুবক। গলা, মুখ, মাথা ও গোপনাঙ্গে গুরুতর আঘাত নিয়ে ইনদওরের মহারাজা যশবন্তরাও হাসপাতালে ভর্তি আছে শিশুটি। তার বাবা চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। নির্যাতিতার পরিবার টাকার বদলে দ্রুত বিচারের দাবি জানালেও, মধ্যপ্রদেশ সরকার ১০ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মন্দসৌরের কালেক্টর ও পি শ্রীবাস্তব জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা নির্যাতিতার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল আরও পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে। মেয়েটি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর যাতে আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তার জন্য একজন মনোবিদের মাধ্যমে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে। এই ঘটনায় দুই অভিযুক্ত ইরফান (২০) ও আসিফকে (২৪) গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পকসো ও ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্রুত তদন্তের জন্য মন্দসৌরের সিটি পুলিশ সুপার রাকেশ মোহন শুক্লর নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। শুক্ল জানিয়েছেন, ইতিমধ্যেই ৭০ শতাংশ তদন্ত সম্পূর্ণ হয়ে গিয়েছে। নির্যাতিতার স্কুল ব্যাগ, রক্তমাখা ছুরি সহ বিভিন্ন জিনিস উদ্ধার হয়েছে। পুলিশ সুপার মনোজ কুমার সিংহ জানিয়েছেন, মেয়েটির মায়ের বয়ান নেওয়া হয়েছে। মেয়েটির সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় আছে পুলিশ। সে সুস্থ হয়ে উঠলেই বয়ান নেওয়া হবে।

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget