এক্সপ্লোর

এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের কাজে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে ভোলবদলে স্মৃতির প্রশংসায় উপাচার্য

নয়াদিল্লি: একদিনের মধ্যেই উল্টোসুর এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রতনলাল হাংলুর। আগের দিনই বিশ্ববিদ্যালয়ের কাজে কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের হস্তক্ষেপের অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন তিনি। এবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে চিঠি লিখে সংবাদমাধ্যমের ওপর দায় চাপিয়েছেন। তাঁর অভিযোগ, সংবাদমাধ্যম তাঁর বক্তব্যের উল্টো ব্যাখ্যা করছে। গতকাল রাজ্যসভায় বিশ্ববিদ্যালয়ের কাজে রাজনৈতিক হস্তক্ষেপের প্রসঙ্গটি উঠেছিল। উপাচার্য অভিযোগ করেছিলেন, স্নাতকোত্তর কোর্সে প্রবেশিকা পরীক্ষার জন্য অনলাইনে ফর্ম ভরার  সিদ্ধান্ত মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের হস্তক্ষেপে বদল করতে হয়েছে। তাঁর অভিযোগের তীর ছিল মন্ত্রী স্মৃতি ইরানির দিকে। রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারিকে লেখা চিঠিতে আগের বক্তব্য থেকে সম্পূর্ণ ভোলবদলে  হাংলু লিখেছেন, স্মৃতি কখনই বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে হস্তক্ষেপ তো করেননি। বরং তাঁর বুদ্ধিমত্তা দিয়ে সর্বদাই উত্সাহ যুগিয়েছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত বিকৃত মন্তব্য উপেক্ষা করা উচিত বলেও চিঠিতে লিখেছেন উপাচার্য। হাংলু এর আগে অভিযোগ করেছিলেন, কংগ্রেস, বিজেপি, সমাজবাদী পার্টি এবং এবিভিপি-র বহু নেতা বিশ্ববিদ্যালয়ের কাজে নাক গলাচ্ছেন। রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত না হলে বিশ্ববিদ্যালয় তার হৃত গৌরব ফিরে পাবেন না বলেও মন্তব্য করেছিলেন তিনি। মঙ্গলবার উপাচার্য আরও বলেছিলেন, রাজনৈতিক নেতাদের কথামতোই যদি চলতে হয় তাহলে শিক্ষাবিদদের প্রয়োজন কী রয়েছে? বিধায়ক বা সাংদদদেরই তো উপাচার্য করে দিলে হয়। গতকাল রাজ্যসভায় স্মৃতি বিশ্ববিদ্যালয়ের কাজে হস্তক্ষেপের অভিযোগ খারিজ করে দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ফর্ম পূরণ করা সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অভিযোগও এনেছিলেন হাংলু। এ বিষয়ে মানবসম্পদ উন্নয়নমন্ত্রী ঘুরিয়ে সমাজবাদী পার্টিকেই দায়ী করেছিলেন। এ নিয়ে স্মৃতির সঙ্গে সমাজবাদী পার্টি সদস্যদের তীব্র বাদানুবাদও হয়েছিল।  
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget