এক্সপ্লোর

পড়াশোনার জন্য 'বকাঝকা', রাগে মাকে খুন করে গ্রেফতার ছেলে

যোধপুর: মাকে হত্যার অভিযোগে গ্রেফতার ছেলে। ধৃত ২০ বছরের সিদ্ধান্ত গানোরে চাঞ্চল্যকর শিনা বোরা হত্যা মামলার তদন্তকারী পুলিশ অফিসারের ছেলে। গত মঙ্গলবার বাড়িতে মাকে খুন করার পর সে ট্রেনে চড়ে যোধপুর চলে যায়। যোধপুর স্টেশনের বিপরীত দিকের একটি হোটেলে গিয়ে সে ওঠে। গতকাল বিকেলে সেই হোটেল থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর যোধপুর পুলিশ মুম্বই পুলিশকে খবর দেয়। মুম্বই পুলিশ খুব শীঘ্রই গানোরেকে হেফাজতে নেবে। বুধবার মুম্বইয়ের সান্তাক্রুজে ভাকোলায় উদ্ধার করা হয় শিনা বোরা হত্যা মামলার তদন্তকারী ইন্সপেক্টরের স্ত্রীর দেহ। তাঁর গলা কেটে নৃশংসভাবে খুন করা হয়। পুলিশ জানিয়েছে, রান্নার কাজে ব্যবহৃত ছুরি দিয়েই গানোরে তার মাকে খুন করে। এরপর সে নিজের কব্জি কেটে আত্মহত্যারও চেষ্টা করে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হলে সে বাড়ি থেকে পালিয়ে যায়। উদয়মন্দিরের এসএইচও মদন বানিওয়াল জানিয়েছেন, মায়ের ওপর ক্ষোভের কারণেই গানোরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। গত মঙ্গলবার মা ছেলের কাছ থেকে প্রোগ্রেস রিপোর্ট চান। ছেলের সঙ্গে কলেজেও যাওয়ার কথা ছিল তাঁর। এতেই গানোরে ভয় পেয়ে যায়। প্রচণ্ড চাপে পড়ে গিয়ে সে মাকে হত্যার ছক কষে। বিজ্ঞানে স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের ছাত্র গানোরেকে সংবাদমাধ্যমের সঙ্গে নির্বিকারভাবে কথা বলেছে। তার চোখে-মুখে অনুশোচনার কোনও ছাপই ছিল না। ধৃতের অভিযোগ,  তার মা ঝগড়া করতেন। এতে তার ও তার বাবার জীবন দুর্বিসহ হয়ে উঠেছিল। গানোরে বলেছে, সবসময় পড়াশোনা নিয়ে তাকে বকাঝকা করতেন মা। এতে খুব চাপে থাকত সে। তার আরও অভিযোগ, মা সর্বদা বাবার সঙ্গে ঝগড়াও করতেন। গানোরের দাবি, পড়াশোনা সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য তার মা কলেজে যেতেও চেয়েছিলেন। এটা সে একেবারেই চায়নি। এজন্য সে মাকে খুন করেছে। মাকে খুন করার পর স্নান করে রক্তমাথা জামাকাপড় একটা ব্যাগে ভরে সে বাড়ি থেকে পালিয়ে যায়।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget