এক্সপ্লোর
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সনিয়া, ভাল আছেন, উদ্বেগের কিছু নেই, জানালেন রাহুল

নয়াদিল্লি: পেটের গোলমাল হওয়ায় হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। তিনি ছুটি কাটাতে সিমলায় গিয়েছিলেন। সেখানেই হঠাৎ পেটের গণ্ডগোল দেখা দেয়। তড়িঘড়ি তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে নয়াদিল্লিতে নিয়ে আসা হয়। স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় সনিয়াকে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে। স্যার গঙ্গারাম হাসপাতালের বোর্ড অফ ম্যানেজমেন্টের চেয়ারম্যান ডি এস রানা বলেছেন, ‘আজ বিকেল পাঁচটা নাগাদ সনিয়া গাঁধীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর পেটের গোলমাল হয়েছিল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী জানিয়েছেন, তাঁর মা এখন আগের থেকে অনেকটা ভাল আছেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী জানিয়েছেন, তাঁর মা এখন আগের থেকে অনেকটা ভাল আছেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। Ma was in Shimla & caught a stomach bug so we got her back. Nothing to worry, she's much better. Thanks for the tremendous love and concern.
— Office of RG (@OfficeOfRG) October 27, 2017
রাহুল ট্যুইট করেন, মা সিমলায় ছিলেন। পাকস্থলীতে যন্ত্রণা হতে থাকায় তাঁকে আমরা ফিরিয়ে নিয়ে আসি। তবে উদ্বেগের কিছু নেই। অনেকটাই ভাল আছেন। তাঁর জন্য প্রচুর ভালবাসা, উদ্বেগ উপচে পড়ছে। এজন্য সবাইকে ধন্যবাদ। এর আগেও কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন সনিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসাও করান তিনি। আজ ফের অসুস্থ হয়ে পড়লেন তিনি। আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















