এক্সপ্লোর

দালালচক্র রুখতে অনলাইনে টিকিট কাটতে বাধ্যতামূলক আধার, উদ্যোগ রেলের

নয়াদিল্লি: দালালচক্রের মোকাবিলা করতে শীঘ্রই অনলাইন ট্রেন টিকিট কাটার সময় আধার কার্ড বাধ্যতামূলক করা হতে পারে। এমনই উদ্যোগ নিচ্ছে রেল।

খবরে প্রকাশ, ২০১৭-১৮ সালে রেলের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার একটি রিপোর্ট প্রকাশ করেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। সেখানে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দালালচক্রে জর্জরিত রেল।

অভিযোগ, বহু দালাল বিপুল পরিমাণ টিকিট অনলাইনে ভুয়ো নামে তুলে রাখে। পরে, সুযোগ মতো উঁচু দরে ছাড়ে। এতে  দুধরনের সমস্যা হয়। এক, সত্যিকারের যাত্রীরা টিকিট পান না। দ্বিতীয়, অনেকেই ভুয়ো নামে যাত্রা করে।

এর মোকাবিলা করতেই শীঘ্রই অনলাইনে এবার থেকে আধারকে বাধ্যতামূলক করতে ভাবনাচিন্তা করছে রেল। এর ফলে, দালালচক্রের মোকাবিলা করা সম্ভব হবে।

রেলের এক শীর্ষ আধিকারিক জানান, আইআরসিটিসি অনলাইন টিকিট বুকিং সাইটে একবার এই আধার নম্বর দিয়ে নিজের নাম নথিভুক্ত করাতে হবে। লক্ষ্য, কেউ ভুয়ো নামে নথিভুক্তিকরণ না করতে পারে।

ওই কর্তা জানান, এর জন্য বিশেষ সফটওয়্যারও তৈরি করা হচ্ছে। যার মাধ্যমে গোটা টিকিট কাটার প্রক্রিয়া হবে। পাশাপাশি, নগদহীন টিকিট সিস্টেম গড়ার লক্ষ্যেও বিশেষ পরিকল্পনা রয়েছে রেলের।

জানা গিয়েছে, ক্যাশলেস টিকিটের জন্য দেশজুড়ে ৬ হাজার পিওএস (পয়েন্ট অফ সেলস) মেশিন এবং ১ হাজার অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন বসানো হবে।

এছাড়া, মে মাস নাগাদ বিশেষ টিকিট অ্যাপও চালু করা হবে। যেখানে, স্মার্টফোনে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টিকিট কাটা যাবে।

এর আগে, রেল ঘোষণা করেছিল, টিকিট সংরক্ষণে যদি প্রবীণ নাগরিকরা ছাড়ের সুবিধে পেতে চান, তাহলে তাঁদের আধার কার্ড বাধ্যতামূলকভাবে পেশ করতে হবে। আগামী ১ এপ্রিল থেকে চালু ওই নিয়ম।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget