এক্সপ্লোর

অরুণাচলের নিরাপত্তা আঁটোসাঁটো করতে বিশেষ প্যাকেজ কেন্দ্রের

ইটানগর: অরুণাচল প্রদেশের বিচ্ছিন্নতাবাদী সমস্যা মেটাতে ৩টি জেলায় বিশেষ প্যাকেজ দিতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এ কথা জানিয়েছেন। পূর্ব অরুণাচলের এই তিন জেলা হল টিরাপ, চাংলাং ও লংডিং। এই প্যাকেজের মাধ্যমে তিন জেলায় নতুন পুলিশ পোস্ট তৈরি হবে, কেনা হবে পুলিশের গাড়ি ও অন্যান্য জিনিসপত্র। এক অনুষ্ঠানে ইটানগরে এসে রাজনাথ সিংহ জানিয়েছেন, টিরাপ, চাংলাং ও লংডিংয়ে তৈরি হবে ২০টির বেশি পুলিশ ফাঁড়ি। এ জন্য রাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি। রাজ্য সরকার প্রস্তাব দিয়েছে, ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের একটি ব্যাটেলিয়ন ওই এলাকায় মোতায়েন করা হোক। রাজনাথ জানিয়েছেন, তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, দ্রুত বিষয়টি দেখতে। রাজ্যে একটি ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির জন্য অর্থ বরাদ্দেরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রাজনাথ জানিয়েছেন, রাজ্যের উন্নয়নের স্বার্থে যা করার অবশ্যই করা হবে। অর্থের কোনও অভাব নেই। কিন্তু কেন্দ্রর দেওয়া প্রতিটি পয়সার সঠিক হিসেব রাখতে হবে, যাতে কেউ আঙুল তোলার সুযোগ না পায়। অরুণাচলে জল বিদ্যুৎ প্রকল্পের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেছেন, এই প্রকল্প রাজ্যের কোষাগার ভরে দিতে পারে। কিন্তু সে জন্য আগে যোগাযোগ ব্যবস্থার উন্নতি জরুরি। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ী অরুণাচলের রাস্তা ও সেতু উন্নয়নের জন্য ৫০,০০০ কোটি টাকা ঘোষণা করেছেন। ২ বছরের মধ্যেই এই প্রকল্প চূড়ান্ত হয়ে যাবে। রাজনাথ জানিয়েছেন, রাজ্যের চারটি রাস্তা ইতিমধ্যেই জাতীয় সড়কের স্বীকৃতি পেয়েছে। এরপর নতুন রাস্তার জন্য দ্রুত জমি বরাদ্দ করতে হবে রাজ্য সরকারকে। তা ছাড়া রেললাইন পাতার কাজও দ্রুত শুরু হবে রাজ্যে। বামে-রাসকিন- তেজু-পরশুরাম কুণ্ড-ভায়া রূপল ও মারুপং হয়ে তাওয়াং পৌঁছে যাবে রেললাইন। এ জন্য শিগগিরই শুরু হবে সার্ভে। এছাড়া রাজ্যের টেলিকম ও ইন্টারনেট যোগাযোগ বাড়াতে ৫০৩৫ কিলোমিটার এলাকায় জুড়ে ব্যান্ড লাইনের কাজ চলছে। শুধু এ রাজ্যের জন্য দুটি এমআই-৭৫ চপারে ৭৫ শতাংশ ভর্তুকি দিচ্ছে কেন্দ্র।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget