এক্সপ্লোর

মহিলারা একলা যাত্রা করলে, এবার থেকে স্পাইস জেটে তাঁদের জন্যে সংরক্ষিত থাকবে সিট

নয়াদিল্লি:  বিমানেও লেডিস সিট, হ্যাঁ একলা কোনও মহিলা বিমান যাত্রা করলে, এবার থেকে তাঁদের জন্যে সেখানে সংরক্ষণ করা থাকবে সিট। এয়ার ইন্ডিয়ার পর মহিলাদের জন্যে বিশেষ এই সুবিধা এবার নিয়ে এল স্পাইস জেট। এখন থেকে সেখানেও একলা মহিলা যাত্রীদের জন্যে একটা রো সংরক্ষণ করা থাকবে। বুধবার, অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস থেকেই এই পরিষেবা চালু করতে চলেছে স্পাইস জেট। বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বোয়িং ৭৩৭এস এবং কিউ-৪০০এস-এ এখন থেকে চতুর্থ রো-টি সংরক্ষণ করা থাকবে একলা মহিলা যাত্রীদের জন্যে। স্পাইস জেটের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, বিমানের মাঝখানের চেয়ারটি বা করিডোর ঘেঁষা বসার জায়গাটি একলা মহিলা যাত্রীদের জন্যে সংরক্ষণ করে রাখা হবে। আর জানলার ধারের বসার জায়গাটি পুরুষ যাত্রীদের দেওয়া হবে। বিমান কর্তৃপক্ষের দাবি, যেহেতু মাঝখান বা করিডোর ঘেঁষা বসার জায়গা থেকে বেরনোটা সহজ, তাই ওই সিটটিই মহিলাদের জন্যে সংরক্ষণ করে রাখা থাকবে। এয়ার ইন্ডিয়া এই পরিষেবা চালু করে এই বছর ১৮ জানুয়ারি থেকে। ইকোনমি ক্লাসের একটি রো-এর ছটি সিট সেখানে একলা যাত্রা করা মহিলা যাত্রীদের জন্যে সংরক্ষণ করা থাকে। তবে এখনও পর্যন্ত এই সুবিধে শুধুমাত্র দেশের মধ্যে বিমানযাত্রা করলেই পাওয়া যায়। আন্তর্জাতিক বিমানে এই পরিষেবা পরে চালু করবে এয়ার ইন্ডিয়া। মূলত গত বছর ডিসেম্বরে এক মহিলা শ্লীলতাহানির শিকার হন এয়ার ইন্ডিয়ার বিমানে। তারপরই একলা যাত্রা করা মহিলা যাত্রীদের জন্যে এই সংরক্ষণের ভাবনা এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
Embed widget