এক্সপ্লোর

ব্যাগ তুলতে গিয়ে তলিয়ে গেলেন মাঝি, তাকালেনও না পর্যটকরা

শ্রীনগর: প্রথমে নৌকাডুবির পর নিজের জীবন বিপন্ন করে পর্যটকদের প্রাণ বাঁচিয়েছিলেন। তারপর এক পর্যটকের ব্যাগ তোলার জন্য জলে ঝাঁপ দেন। সেটা করতে গিয়েই স্রোতের টানে ভেসে গেলেন গুলাম মহম্মদ গুরু নামে ওই নৌকা চালক। তিনি আর জল থেকে ওঠেননি। তিন দিন কেটে গেলেও কোনও খোঁজ নেই।   যে পর্যটকদের প্রাণ বাঁচানোর পর তাঁদের একজনের ব্যাগ তোলার জন্য জলে ঝাঁপ দিয়েছিলেন গুরু, সেই পর্যটকরা অবশ্য ফিরেও তাকাননি। তাঁরা অন্য জায়গায় চলে গিয়েছেন। অমানবিক এই ঘটনার সাক্ষী ভূস্বর্গ কাশ্মীর।   ঠিক কী হয়েছিল? মহম্মদ সুলতান কালু নামে অপর এক নৌকা চালক বলেছেন, বৃহস্পতিবার ১০ জন পর্যটক ঝিলম নদীতে ঘুরবেন বলে নৌকা ভাড়া করেন। ৭ জনকে একটি মোটরবোটে নিয়ে যান কালু। গুরু ও তাঁর তুতো ভাই আব্দুল রশিদ বাকি ৩ জন পর্যটককে নিয়ে একটি শিকারায় চড়েন। ঝিলমে বেড়িয়ে ফেরার সময় হঠাৎ উল্টে যায় মোটরবোট। পর্যটকরা আতঙ্কে চিৎকার শুরু করে দেন। কালু, গুরু ও রশিদ মিলে পর্যটকদের উদ্ধার করেন।   এর কিছুক্ষণ পরেই এক পর্যটকের ব্যাগ নদীতে পড়ে যায়। সেই ব্যাগ তুলতে নদীতে ঝাঁপ দেন দক্ষ সাঁতারু গুরু। ব্যাগ নিয়ে ফিরেও আসছিলেন। কিন্তু জলের তোড়ে ভেসে যান।   যাঁদের জন্য নদীতে ঝাঁপ দিলেন গুরু, সেই পর্যটকরাই তাঁকে ভেসে যেতে দেখেও ভ্রুক্ষেপ করেননি। তাঁরা একটি অটো রিকশা ভাড়া করে সেখান থেকে চলে যান। তাঁদের পরিচয়ও জানতে পারেননি কালুরা।   পুলিশ ও নৌসেনার ডুবুরিরা গুরুর দেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনও তাঁরা সফল হননি। ওই নৌচালকের পরিবারের লোকেরা তিন দিন ধরে নদীর পাড়েই আছেন। তাঁদের এখন প্রধান চিন্তা জীবনধারণের অবলম্বন। কারণ, পর্যটকদের বাঁচাতে গিয়ে শিকারাটি ভেঙে গিয়েছে।   পর্যটকরা আর ফিরবেন না, গুরুও হয়তো না। মানবিকতা ও অমানবিকতার দোলাচলে হতাশাই সম্বল তাঁর পরিজনদের।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget