এক্সপ্লোর

বিমান দুর্ঘটনাতে মারা যান নেতাজি, আরটিআই প্রশ্নে জবাব কেন্দ্রের, খারিজ করে সিট-তদন্ত দাবি পরিবারের

নয়াদিল্লি ও কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে করা এক প্রশ্নের জবাবে কেন্দ্র জানিয়ে দিল ১৯৪৫-এর ১৮ অগস্ট বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন তিনি। উত্তর খারিজ করে সিট তদন্তের দাবি করল নেতাজির পরিবার।

বেঁচে আছেন নেতাজি? ১৯৪৫-এর ১৮ অগস্টের পর সুভাষচন্দ্র বসু কোথায় আছেন? এই প্রশ্ন নিয়ে আরটিআই-এর দ্বারস্থ হয়েছিলেন জনৈক সায়ক সেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক উত্তরে জানিয়ে দিল, বিভিন্ন কমিশনের সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে মোদী সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ১৯৪৫-এর ১৮ অগস্ট বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু।

মন্ত্রক জানায়, শাহনাওয়াজ কমিটি, বিচারপতি জিডি খোসলা কমিশন এবং বিচারপতি মুখোপাধ্যায় কমিশন অফ এনক্যোয়ারির রিপোর্ট খতিয়ে দেখে সরকার এই সিদ্ধান্তে এসেছে।

শুধু তাই নয়, নেতাজি যে দীর্ঘদিন ‘গুমনামী বাবা’-র ছদ্মবেশে জীবিত ছিলেন, সেই খবরও খারিজ করে দিয়েছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, মুখোপাধ্যয় কমিশন এই সিদ্ধান্তে পৌঁছছে যে, ‘গুমনামী বাবা’ বা ‘ভগবানজি’ কোনওভাবেই নেতাজি ছিলেন না।

তবে, কেন্দ্রের এই জবাব খারিজ করে দিয়েছে নেতাজির পরিবার। এদিন সুভাষচন্দ্র বসুর পৌত্র তথা বিজেপি নেতা চন্দ্র বসু দাবি করেন, নেতাজির অন্তর্ধান রহস্যের উন্মোচনের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা উচিত।

তিনি বলেন, আমি কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছি, যে অফিসার এধরনের দায়িত্বজ্ঞানহীন জবাব দিয়েছেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

তাঁর প্রশ্ন, কী করে কোনও নির্দিষ্ট প্রমাণ ছাড়া সরকার এই মন্তব্য করতে পারে। এর জন্য কেন্দ্রের ক্ষমাপ্রার্থনা করা উচিত বলেও দাবি করেন চন্দ্র বসু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget