এক্সপ্লোর

কৃষক আত্মহত্যা: ৪ সপ্তাহে কেন্দ্র, রাজ্য, রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: দেশে কৃষক আত্মহত্যার সম্ভাব্য কারণ খতিয়ে দেখার ব্যাপারে কেন্দ্র, সব রাজ্য  সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল ও রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে  সব তরফের প্রতিক্রিয়া চেয়েছে প্রধান বিচারপতি জে এস কেহর, বিচারপতি এন ভি রামান্নাকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ। কৃষকদের সমস্যা সংক্রান্ত নানা বিষয় নিয়ে সিটিজেনস রিসোর্সেস অ্যান্ড অ্যাকশন  অ্যান্ড ইনিশিয়েটিভ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পেশ করা পিটিশনের  শুনানিতে এই  নির্দেশ  দিয়ে বেঞ্চ বলেছে, দেশব্যাপী কৃষকদের সমস্যা রয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সঙ্গে  বৃহত্তর জনস্বার্থ জড়িত। প্রাকৃতিক বিপর্যয় ও ঋণের বোঝায় চাষির ফসল নষ্ট হওয়া রুখতে, তাদের সুরক্ষায় কী কী প্রকল্পের বন্দোবস্ত করা হয়েছে, কেন্দ্র, রাজ্যের  কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত। সর্বোচ্চ আদালতের বক্তব্য, এটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক যে, ফসল নষ্ট হওয়ায়, ঋণের জালে জড়িয়ে বহু চাষি আত্মহত্যা করছেন। কিন্তু তাঁদের বাঁচানোর জন্য আজও কোনও জাতীয় নীতি নেই। ৬৯২ জন চাষি গুজরাতে ২০০৩-এর জানুয়ারি থেকে ২০১২ সালের অক্টোবরের মধ্যে আত্মহত্যা করেন বলে দাবি করে তাঁদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে পেশ হওয়া এক পিটিশনের ব্যাপারে গুজরাত সরকারকে ২০১৪ সালে নোটিস দিয়েছিল শীর্ষ আদালতের বেঞ্চ। পরবর্তীকালে তারা ওই পিটিশনটিকে জনস্বার্থ আবেদনে বদলে নিয়ে জানায়, গোটা দেশের চাষিদের সমস্যা কভার করবে এটি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য, ২০১৪ ও ২০১৫-র মধ্যে কৃষক আত্মহত্যা ৪২ শতাংশ বেড়েছে। ২০১৪-.য় সংখ্যাটা ছিল ৫৬৫০। এক বছরে তা বেড়ে হয়েছে ৮০০৭।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget