এক্সপ্লোর

জম্মুতে সেনা ছাউনিতে হামলা জইশ-ই-মহম্মদ জঙ্গিদের, শহিদ ২ জেসিও, খতম ৩ জঙ্গি, এখনও চলছে অভিযান

জম্মু: জম্মু ও কাশ্মীরে ফের আক্রান্ত সেনা ছাউনি। আজ ভোর পাঁচটা নাগাদ জম্মুর সুঞ্জওয়ানের সেনা ছাউনিতে ঢুকে পড়ে হামলা শুরু করে কয়েকজন জইশ-ই-মহম্মদ জঙ্গি। এই হামলায় সেনাবাহিনীর দুই জুনিয়র কমিশনড অফিসারের (জেসিও) মৃত্যু হয়েছে বলে জম্মু ও কাশ্মীর বিধানসভায় জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী আবদুল রহমান ভীরি। তিনি বলেছেন, মৃত্যু হয়েছে সুবেদার মদনলাল চৌধুরী ও সুবেদার মহম্মদ আশরফ মীরের। পাঁচ মহিলা ও দুই শিশু সহ ৯ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজন মেজরও আছেন। তাঁকে উধমপুরের হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এখনও চলছে গুলির লড়াই। তিন জঙ্গিকে খতম করা হয়েছে। মোট কতজন জঙ্গি ছিল সেটা স্পষ্ট নয়। এখনও চলছে অভিযান। গতকাল সংসদ হামলার অপরাধী আফজল গুরুর ফাঁসির তারিখ থাকায় গোয়েন্দা সূত্রে খবর ছিল, জইশ সেনা বা অন্যান্য নিরাপত্তা বিভাগের ওপর হামলা চালাতে পারে। তারপরই আজ ভোরে সেনার ফ্যামিলি কোয়ার্টারে জঙ্গি হামলা হল। ‘আফজল গুরু স্কোয়াড’ এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করছেন নিরাপত্তারক্ষীরা। সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেছেন, ‘আজ ভোরে সেন্ট্রির সঙ্গে গুলি বিনিময়ের পরেই কয়েকজন জঙ্গি ফ্যামিলি অ্যাকোমোডেশন কমপ্লেক্সে ঢুকে পড়ে। কুইক রেসপন্স টিম ওই অঞ্চল ঘিরে ফেলেছে। জঙ্গিদের কোণঠাসা করে ফেলা সম্ভব হয়েছে। তারা এখন ছাউনির মধ্যেই কয়েকটি বাড়িতে লুকিয়ে রয়েছে। অনেক মহিলা ও শিশু থাকায় খুব সাবধানে অভিযান চালাতে হচ্ছে। ২৬টি ফ্ল্যাটের মধ্যে ১৯টি খালি করে দেওয়া হয়েছে। বাকি ফ্ল্যাটগুলিও খালি করে দেওয়া হচ্ছে। তারপরেই জঙ্গিদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান শুরু হবে।’ জম্মুর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এস ডি সিংহ জামওয়াল বলেছেন, ‘আজ ভোর ৪.৫৫ মিনিটে সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পান ওই সেনা ছাউনির সেন্ট্রি। এরপরেই তাঁর বাঙ্কারে ধেয়ে আসে গুলি। সেন্ট্রি পাল্টা জবাব দেন। কিছুক্ষণ চলে গুলির লড়াই। মোট কতজন জঙ্গি ছিল, সেটা এখনও জানা যায়নি। একটি কোয়ার্টারে লুকিয়ে আছে জঙ্গিরা।’ আজ হামলার পরেই জঙ্গিদের অবস্থান জানার জন্য ওই সেনা ছাউনির উপর ড্রোন ও হেলিকপ্টার নিয়ে নজরদারি শুরু করে সেনাবাহিনী। কোয়ার্টারে থাকা সাধারণ মানুষকে বাইরে আনার জন্য নিয়ে যাওয়া হয় বুলেটপ্রুফ গাড়ি। বিশেষ বাহিনীর জওয়ানরা সেখানে ছুটে যান। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই সেনা ছাউনির পাঁচ কিলোমিটারের মধ্যে সব স্কুল বন্ধ করে দেওয়া হয়। জারি হয় হাই অ্যালার্ট।

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget