এক্সপ্লোর

নির্ভয়া গণধর্ষণ-খুন মামলায় দোষীদের মৃত্যুদণ্ডের সাজা বহাল সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: ২০১২ সালের ডিসেম্বরে নির্ভয়া গণধর্ষণ ও খুন মামলায় দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট। আজ প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি আর ভানুমতী ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ এই রায় দিয়েছে। ফলে মুকেশ, পবন গুপ্ত ও বিনয় শর্মার ফাঁসির সাজা বদলাল না। এই তিনজনই ২০১৭-র ৫ মে-র রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল। সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে। অপর এক দোষী অক্ষয় কুমার সিংহ মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে আবেদন জানায়নি। ২০১২-র ১৬ ডিসেম্বর রাতে দক্ষিণ দিল্লিতে একটি বাসে ২৩ বছরের ওই প্যারামেডিক্যাল ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ করে ৬ জন। ওই তরুণীর উপর নৃশংস অত্যাচার করার পর তাঁকে বাস থেকে ছুঁড়ে ফেলে দেয় ধর্ষণকারীরা। ২০১২-র ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যু হয় ওই তরুণীর। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত রাম সিংহ তিহাড় জেলে আত্মহত্যা করে। ষষ্ঠ অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে সংশোধনাগারে পাঠানো হয়। সে তিন বছর পরে ছাড়া পায়। নিম্ন আদালত এই মামলায় অপরাধীদের মৃত্যুদণ্ডের সাজা দেয়। দিল্লি হাইকোর্ট সেই সাজা বহাল রাখে। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় ধর্ষকরা। গত বছরের ৫ মে রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, ‘নৃশংস, বর্বর ও নারকীয় এই অপরাধ সভ্য সমাজকে ধ্বংস করার জন্য সুনামির মতো আঘাত করেছে। তাই অপরাধীদের কোনওভাবে রেহাই দেওয়া যাবে না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget