এক্সপ্লোর

সফল পড়ুয়াদের স্বস্তি, আইআইটি-তে ভর্তি প্রক্রিয়ায় স্থগিতাদেশ তুলে নিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আইআইটি-র প্রবেশিকা পরীক্ষায় সফল প্রায় ৫০ হাজারের বেশি পড়ুয়াদের স্বস্তি। দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি-র ছাত্র ভর্তি প্রক্রিয়ায় স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল সুপ্রিম কোর্ট। চলতি বছরের আইআইটি প্রবেশিকা পরীক্ষা (অ্যাডভান্সড) বোনাস মার্ক দেওয়া নিয়ে আপত্তি সংক্রান্ত একটি পিটিশনের ভিত্তিতে গত ৭ জুলাই এই স্থগিতাদেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। এরফলে কাউন্সেলিং পর্ব চলার মাঝপথেই সফল পরীক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়েছিল। এদিন স্থগিতাদেশ প্রত্যাহার করে বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে চায় না। যাতে কোনও ধোঁয়াশা না থাকে সেজন্য সর্বোচ্চ আদালত এ বিষয়ে কোনও আর্জি গ্রহণ না করতেও হাইকোর্টগুলিকে নির্দেশ দিয়েছে। কোনও আদালতে এ ব্যাপারে কোনও আর্জি বকেয়া থাকলে সে ব্যাপারে বিস্তারিত তথ্যও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। প্রবেশিকা পরীক্ষায় দুটি পত্রে ভুল প্রশ্নের জন্য ক্ষতিপূরণ হিসেবে বোনাস নম্বর দেওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত। সমস্ত পরীক্ষার্থীকেই এই নম্বর দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রশ্নগুলির উত্তর কোনও পরীক্ষার্থী দেওয়ার চেষ্টা করুক, বা না করুক-সবাইকেই নম্বর বরাদ্দ হয়েছে। এ বছর পরীক্ষা নিয়েছিল আইআইটি মাদ্রাজ। তারাই বোনাস নম্বর দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। পরীক্ষার্থী ঐশ্বর্য আগরওয়ালার আবেদনের ভিত্তিতে এর আগে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সমস্ত পরীক্ষার্থীকেই বোনাস ১৮ নম্বর দেওয়ার সিদ্ধান্তকে একতরফা ও ভুল হিসেবে আখ্যা দিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বোনাস নম্বর দেওয়ার পর পরিসংখ্যান থেকে জানা গেছে, ১.৫৯ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ৫০,৪৫৫ জন উত্তর্ণ হয়েছেন।  পিটিশনে বলা হয়েছে, গত বছর এই সংখ্যা ছিল  ৩৬,৫৬৬।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget