এক্সপ্লোর

মোদী নেপালের জনকপুরে ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, মন্তব্যের জন্য সমালোচনা, ক্ষমা চাইলেন সুষমা

নয়াদিল্লি: নরেন্দ্র মোদী প্রবাসী ভারতীয়দের কাছে পৌঁছতে কতটা উদ্যোগী, আন্তরিক, তার পরিচয় দিতে গিয়ে সুষমা স্বরাজ দাবি করেছিলেন, ওনার আগে দেশের আর কোনও প্রধানমন্ত্রী বিদেশে বসবাসকারী বিপুল সংখ্যক ভারতীয়কে কাছে টানার এত চেষ্টা করেননি। মোদী সরকারের চতুর্থ বর্ষপূর্তিতে সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদীই দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি আমেরিকার ম্যাডিসন স্কোয়ার থেকে শুরু করে নেপালের জনকপুরে তাঁর অভ্যর্থনা অনুষ্ঠানে লক্ষ লক্ষ ভারতীয়ের উদ্দেশ্যে ভাষণ দিয়ে তাঁদের সঙ্গে যোগসূত্র গড়েছেন। এতে তীব্র প্রতিক্রিয়া হয় নেপালের নানা মহলে। নেপালি কংগ্রেস নেতা তথা সাংসদ গগন থাপা সুষমার মন্তব্যের সমালোচনা করে বলেন, এটা খুবই বেদনার যে, জনকপুরের যে বাসিন্দাদের নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন, তাঁদের ভারতীয় বললেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ভেবে অবাক হতে হয়, এই বিভ্রান্তি কেন বা এটা কি নেপালের সার্বভৌমত্বকে স্রেফ পাত্তা না দেওয়ার মানসিকতা? এরপরই ক্ষমা চেয়ে নিয়ে সুষমা ট্যুইট করেন, মোদী জনকপুরে যাঁদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তাঁরা নেপালের মানুষ, ভারতীয় নন। মোদীর নেপাল সহ গোটা দুনিয়ার প্রবাসী ভারতীয়দের কাছে পৌঁছনোর উদ্যোগ সম্পর্কে নিজের ভিডিও সমেত সুষমা ট্যুইট করেন, আমার তরফে ভুল হয়ে গিয়েছে। আন্তরিক ভাবে এজন্য ক্ষমা চাইছি। নেপাল বিদেশমন্ত্রক আজ সুষমার মন্তব্যকে 'দুর্ভাগ্যজনক' বলেছে। মন্ত্রকের জনৈক মুখপাত্র বলেন, নেপাল সরকারের নজরে এসেছে, উনি প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। যারা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছে নেপাল সরকার। সামাজিক সম্প্রীতি, সংহতি নেপালি জনজীবনের একটি ধারা, দেশের সব অংশের মানুষের মধ্যে জাতীয় ঐক্যকে তা তুলে ধরে এবং তাকে সবার সম্মান করা উচিত।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tamil Nadu Polls: টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
1 April New Financial year: বদলে যাবে পে-স্লিপ, EPF বরাদ্দ বাড়বে, কমতে পারে ইন-হ্যান্ড স্যালারি, চাকরি ছাড়ার নিয়মও পাল্টে যাচ্ছে ১ এপ্রিল থেকে
বদলে যাবে পে-স্লিপ, EPF বরাদ্দ বাড়বে, কমতে পারে ইন-হ্যান্ড স্যালারি, চাকরি ছাড়ার নিয়মও পাল্টে যাচ্ছে ১ এপ্রিল থেকে
EC On Central Force: তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ! ভিডিও ভাইরাল, ৩ জওয়ানকে সাসপেন্ড করল কমিশন
তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ! ভিডিও ভাইরাল, ৩ জওয়ানকে সাসপেন্ড করল কমিশন
Iran-Pakistan Relations: পাকিস্তানের ২০টি জাহাজকে হরমুজ পেরনোর অনুমতি দিল ইরান, ‘মধ্যস্থতাকারী’ হিসেবেই কি বিশেষ সুবিধা পেল ইসলামাবাদ?
পাকিস্তানের ২০টি জাহাজকে হরমুজ পেরনোর অনুমতি দিল ইরান, ‘মধ্যস্থতাকারী’ হিসেবেই কি বিশেষ সুবিধা পেল ইসলামাবাদ?

ভিডিও

Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE
Shanta Dutta Dey | 'বাবা সতর্ক করেছেন কখনও যেন মুখ্যমন্ত্রী না হই', মন্তব্য শান্তা দত্ত দে'র
Arup Chakraborty | 'সাড়ে ১০ কোটি বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে', বিজেপিকে আক্রমণ অরূপের
Syed Samsil | মহাযুদ্ধে 'বিটকেল বাঙালি' সৈয়দ শামসিল | ABP Ananda LIVE
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tamil Nadu Polls: টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
1 April New Financial year: বদলে যাবে পে-স্লিপ, EPF বরাদ্দ বাড়বে, কমতে পারে ইন-হ্যান্ড স্যালারি, চাকরি ছাড়ার নিয়মও পাল্টে যাচ্ছে ১ এপ্রিল থেকে
বদলে যাবে পে-স্লিপ, EPF বরাদ্দ বাড়বে, কমতে পারে ইন-হ্যান্ড স্যালারি, চাকরি ছাড়ার নিয়মও পাল্টে যাচ্ছে ১ এপ্রিল থেকে
EC On Central Force: তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ! ভিডিও ভাইরাল, ৩ জওয়ানকে সাসপেন্ড করল কমিশন
তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ! ভিডিও ভাইরাল, ৩ জওয়ানকে সাসপেন্ড করল কমিশন
Iran-Pakistan Relations: পাকিস্তানের ২০টি জাহাজকে হরমুজ পেরনোর অনুমতি দিল ইরান, ‘মধ্যস্থতাকারী’ হিসেবেই কি বিশেষ সুবিধা পেল ইসলামাবাদ?
পাকিস্তানের ২০টি জাহাজকে হরমুজ পেরনোর অনুমতি দিল ইরান, ‘মধ্যস্থতাকারী’ হিসেবেই কি বিশেষ সুবিধা পেল ইসলামাবাদ?
Kolkata Woman Death: ৪০০০ টাকা দিতে অস্বীকার, ঘুমন্ত স্ত্রীর পেটে ছুরি ঢুকিয়ে দিলেন স্বামী! খাস কলকাতায় ভয়াবহ ঘটনা!
৪০০০ টাকা দিতে অস্বীকার, ঘুমন্ত স্ত্রীর পেটে ছুরি ঢুকিয়ে দিলেন স্বামী! খাস কলকাতায় ভয়াবহ ঘটনা!
Lifestyle News: ওজন কমায়, রয়েছে গুচ্ছ গুচ্ছ পুষ্টিগুণ! কিন্তু সঠিক পরিমাণে আমন্ড না খেলেই বিপত্তি! কী বলছেন চিকিৎসক?
ওজন কমায়, রয়েছে গুচ্ছ গুচ্ছ পুষ্টিগুণ! কিন্তু সঠিক পরিমাণে আমন্ড না খেলেই বিপত্তি! কী বলছেন চিকিৎসক?
Durgapur Vote Campaign: প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি জলের বালতি পৌঁছে দিলেন বিজেপি প্রার্থী ! এবার যে দৃশ্য দেখা গেল দুর্গাপুর পশ্চিমে..
প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি জলের বালতি পৌঁছে দিলেন বিজেপি প্রার্থী ! এবার যে দৃশ্য দেখা গেল দুর্গাপুর পশ্চিমে..
Jalpaiguri News: ভয়াবহ ঘটনা! রাতে ঘুমিয়েছিলেন নিজের ঘরেই, পরের দিন সকালে উদ্ধার হল বৃদ্ধার মুণ্ডহীন দেহ!
ভয়াবহ ঘটনা! রাতে ঘুমিয়েছিলেন নিজের ঘরেই, পরের দিন সকালে উদ্ধার হল বৃদ্ধার মুণ্ডহীন দেহ!
Embed widget