এক্সপ্লোর

নির্বাচিত পেট্রোল পাম্পে কার্ড সোয়াইপ করলে আজ থেকে মিলবে ২০০০ টাকা

নয়াদিল্লি:  আজ থেকে দেশের নির্বাচিত কিছু পেট্রোল পাম্প যেখানে পিওএস মেশিন রয়েছে, সেখানে ডেবিট কার্ড সোয়াইপ করলে মিলবে ২০০০ টাকা। কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের জেরে, আমজনতাকে যেভাবে হয়রান হতে হচ্ছে, সেটা কিছুটা কমাতেই সরকারের এই পদক্ষেপ। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পেট্রোল পাম্পে টাকা দেওয়ার প্রস্তুতি। এই পরিষেবা দেশের আড়াই হাজার পেট্রোল পাম্পে পাওয়া যাবে। এখন আড়াই হাজার পেট্রোল পাম্পে এসবিআইয়ের পিওএস মেশিন রয়েছে। সেখানে গিয়ে ডেবিট কার্ড সোয়াইপ করলে প্রতিদিন ব্যক্তি পিছু দুহাজার টাকা করে তুলতে পারবে গ্রাহক। পিওএস মেশিন সাধারণত, ডেবিট বা ক্রেডিট কার্ডে লেনদেন করতে ব্যবহৃত হয়। এদিকে দেশের সমস্ত তেল সংস্থাই সিদ্ধান্ত নিয়েছে, শুক্রবার থেকে তাঁদের সমস্ত আউটলেটে নোট বদলের সুবিধা পাওয়া যাবে। প্রসঙ্গত, তেল সংস্থা এইচপিসিএল, আইওসিএল এবং ভারত পেট্রোলিয়ামের প্রতিনিধিরা এসবিআইয়ের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে পেট্রোল পাম্পে পিওএস মেশিন ব্যবহার করে টাকা তোলার প্রস্তাব দেন। এই প্রস্তাবে রাজি হয়ে এসবিআইয়ের চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন, এরজন্যে পর্যাপ্ত নগদের ব্যবস্থা করা হবে। এই পদক্ষেপের ফলে কিছুটা স্বস্তি পাবে আমজনতা এবং ব্যাঙ্ক কর্মীরাও। প্রথমে আড়াই হাজার পেট্রোল পাম্পে এই পরিষেবা পাওয়া গেলেও, ধীরে ধীরে এই পরিষেবা কুড়ি হাজার পেট্রোল পাম্পে পাওয়া যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget