এক্সপ্লোর

কাশ্মীরী পন্ডিতদের পুনর্বাসনে অগ্রাধিকার দিন, কেন্দ্রের দূতকে টোগাড়িয়া, পাথরবাজদের ওপর কার্পেট বম্বিং চান

জম্মু: সময় বেঁধে কাশ্মীরি পন্ডিতদের পুনর্বাসনে অগ্রাধিকার দিতে কেন্দ্রের জম্মু ও কাশ্মীরের বিশেষ দূত দীনেশ্বর শর্মাকে আর্জি বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) প্রধান প্রবীণ টোগাড়িয়ার। তিনদিনের জম্মু সফরে আসা টোগাড়িয়া একটি হিন্দু হেল্পলাইন কনভেনশনে পৌরহিত্য করেন। টোগাড়িয়া বলেন, কাশ্মীরী পন্ডিতরা নিজেদের ঘরেই পুর্নবাসন না পেলে কোনও আলোচনাই অর্থবহ হতে পারে না। ওঁদের নিজের ঘরে ফিরতে না পারা শুধু যন্ত্রনাদায়কই নয়, অপমানজনক। তাই দীনেশ্বর শর্মাকে আবেদন, সময়সীমা বেঁধে পন্ডিতদের প্রত্যাবর্তন সুনিশ্চিত করুন। টোগাড়িয়া কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কথাবার্তার প্রস্তাব নাকচ করে বলেন, যারা আজাদি বা স্বশাসন চাইছে, তারা পাকিস্তানে চলে যাক। সংবিধানের বিরুদ্ধে যারা কথা বলছে, তারা বিশ্বাসঘাতক। এ দেশে থাকার কোনও অধিকার নেই তাদের। আর পাকিস্তানি এজেন্টদের সঙ্গে আলোচনায় বসে কোনও লাভ নেই, শুধু একে-৪৭ এর ভাষাই বোঝে ওরা। শীর্ষ ভিএইচপি নেতাটির মত, ৩৫এ, ৩৭০ ধারার মতো যেসব ফ্যাক্টর জম্মু ও কাশ্মীরের ভারতে পাকাপাকি মিশে যাওয়ার পথে অন্তরায়, সেগুলি দূর করতে হবে রাজ্যের সমৃদ্ধি ফেরানোর জন্য। প্রসঙ্গত, দুটি ধারায় জম্মু ও কাশ্মীর বিশেষ কিছু সুবিধা, অধিকার পায়। জম্মু ও কাশ্মীরের জন্য নির্ধারিত সুযোগসুবিধা, অধিকারে হস্তক্ষেপ করা হলে রাজ্যে তেরঙ্গা পতাকা তোলার লোক পাওয়া যাবে না, গত জুলাইয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির 'হুঁশিয়ারি' প্রসঙ্গে তিনি বলেন, তেরঙ্গা পতাকা বইতে আসবে প্রবীণ টোগাড়িয়া, দেশজুড়ে তাঁর কোটি কোটি সঙ্গীসাথী। বিতর্কিত টোগাড়িয়া আরও বলেন, জম্মু কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করার চেষ্টা করতে হবে আমাদের। সেনা জওয়ানদের যারা পাথর ছুঁড়ছে, তাদের ওপর কার্পেট বম্বিং করা উচিত।

সেরা শিরোনাম

India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”

ভিডিও

Sange Suman পর্ব ২(৩০.০৬.২৬): ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে বিস্ফোরক অভিযোগ
Sange Suman পর্ব ১(৩০.০৬.২৬): গুন্ডাদমনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই NIA-র জালে অপরূপার স্বামী সাকির
TMC News: অপরূপার বাড়িতে প্রায় ৬ ঘণ্টা তল্লাশি অভিযানের পর সাকির আলিকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এল NIA
Humayun Kabir News | 'এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না...' : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE
Humayun Kabir News | হুমায়ুন-মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget