এক্সপ্লোর

১৯ স্কুলে আগুন, কাশ্মীরে তালিবানি কায়দায় শিক্ষাব্যবস্থা ধ্বংস করছে জঙ্গিরা

শ্রীনগর: তালিবান যেভাবে পাকিস্তান, আফগানিস্তানে স্কুলশিক্ষা ব্যবস্থার ওপর প্রচণ্ড আঘাত হেনেছে, সেই একই ধাঁচে কাশ্মীরের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চাইছে উপত্যকার জঙ্গি গোষ্ঠীগুলি। এজন্য তারা স্কুলগুলি ধ্বংস করার খেলায় মেতেছে। গত ২৪ ঘন্টায় আরও একটি স্কুল পুড়িয়ে দিয়েছে জঙ্গিরা। এনিয়ে, গত ৩ মাসে অশান্তির সময় ১৯ টি স্কুল পুড়িয়ে দিল জঙ্গিরা। পুলিশ জানিয়েছে, গতকাল রাতে বারামুল্লা জেলার তাপেরে সরকারি প্রাথমিক স্কুলে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। তিনকক্ষের স্কুলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। জুলাইয়ের শুরুতে হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে এখনও পর্যন্ত উপত্যকার যাবতীয় স্কুল বন্ধ। সরকারি আধিকারিকরা জানাচ্ছেন, অন্তত ২০ লক্ষ ছাত্রছাত্রীকে স্কুলে যেতে দেওয়া হচ্ছে না। তবে কাশ্মীরের গুরেজ, তাংধার, উরি ও জম্মু আর লাদাখের ছেলেমেয়েরা অবশ্য ঠিকমতোই স্কুলে যাচ্ছে। জঙ্গিদের প্রভাব প্রতিপত্তি শুধু উপত্যকাতেই সীমাবদ্ধ। তথ্য জানাচ্ছে, হিংস্র বিক্ষোভকারীদের ক্রমাগত পাথর ছোঁড়ার জেরে মঙ্গলবারেও বন্ধ হয়ে গিয়েছে দুটি সরকারি স্কুল। এ দুটির মধ্যে একটি শ্রীনগরের নূরবাগ এলাকায়, অন্যটি উচ্চমাধ্যমিক স্কুল, সেটি রয়েছে অনন্তনাগের আয়েশমুকাম এলাকায়। হুরিয়ত কনফারেন্স সহ বেশ কয়েকটি জঙ্গি সংগঠন এলাকার সব স্কুল কলেজ বন্ধ রাখার ফরমান জারি করেছে। উপত্যকার স্কুল কলেজ খোলার চেষ্টা করায় সেপ্টেম্বর মাসে লস্কর ই তৈবা হুমকি দেয় জম্মু কাশ্মীরের শিক্ষামন্ত্রী নইম আখতারকে। লস্করের মুখপাত্র দাবি করে, নিজেদের ভালমন্দ বোঝার জন্য কাশ্মীরীরা যথেষ্ট শিক্ষিত। যদি নইম আখতার কথা না শোনেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপরেও একটি খোলা চিঠিতে নইম আখতার পাকিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানিকে অনুরোধ করেন, যাতে উপত্যকার শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলতে দেওয়া হয়। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। যে সব বাবা মায়ের সামর্থ্য রয়েছে, পড়াশোনার জন্য ছেলেমেয়েদের জম্মু ও দিল্লিতে পাঠাতে বাধ্য হয়েছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget