এক্সপ্লোর

আজাদির দাবি তোলা বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নয়, কাশ্মীরে কথা শুধু স্বীকৃত পক্ষগুলির সঙ্গেই, সুপ্রিম কোর্টে কেন্দ্র

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের সঙ্কট মোচনে রাজ্যের স্বীকৃত দলগুলির সঙ্গে কথা হতে পারে, তবে আজাদির দাবি তোলা বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কথা বলবে না বলে জানিয়ে দিল কেন্দ্র। সু্প্রিম কোর্টে সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি বলেন, জম্মু ও কাশ্মীরে সরকার শুধুমাত্র আইনত স্বীকৃত পক্ষগুলির সঙ্গেই আলোচনার টেবিলে বসতে পারে, যে বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীরের অন্তর্ভুক্তি বা আজাদির ইস্যুু তুলছে, তাদের সঙ্গে আলোচনা হবে না। তাঁর মত সমর্থন করে সুপ্রিম কোর্টও শুক্রবার বলেছে, আইনে যাদের মানা নেই, তারা সকলেই মতামত, প্রস্তাব নিয়ে একত্রে বসতে পারে, কেননা পরিস্থিতি খুব পরিষ্কার নয়। শীর্ষ আদালতে কাশ্মীরে বিক্ষোভ সামলাতে পেলেট গানের ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানিয়েছে শ্রীনগরের জম্মু ও কাশ্মীর বার অ্যাসোসিয়েশন। কাশ্মীর সমস্যা মেটাতে সরকার আলোচনার রাস্তায় আসছে না বলে অভিযোগ করে তারা। যদিও তা খারিজ করে দেন রোহাতগি। তিনি পাল্টা বলেন, সম্প্রতি পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী ও জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর। পাশাপাশি শীর্ষ আদালত বলেছে, নিরাপত্তাবাহিনীকে নিশানা করে পাথর ছোড়া বন্ধ হওয়ার আশ্বাস পেলেই পেলেট গানের ব্যবহার বন্ধ রাখতে বলা হবে পুলিশ ও সশস্ত্র বাহিনীকে। প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ কাশ্মীরে পাথর ছোঁড়া, ভয়াবহ হিংসাত্মক বিক্ষোভ বন্ধে কী করা যেতে পারে, সে ব্যাপার বার অ্যাসোসিয়েশনের প্রস্তাব চায়। কাশ্মীরের পরিস্থিতি মোকাবিলায় যাতে বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনা যায়, সেজন্য বার অ্যাসোসিয়েশনকেই 'প্রথম পদক্ষেপ' করতে বলে সর্বোচ্চ আদালত। সব পক্ষের সঙ্গে কথা বলে তাদের প্রস্তাব দিতে বলে। কিন্তু তারা সব পক্ষের হয়ে নয়, কেবলমাত্র আইনজীবীদের হয়েই কথা বলতে পারে, জানায় বার অ্যাসোসিয়েশন। এতে বেঞ্চ ক্ষোভ জানায়। এখানে এসে একথা আপনারা বলতে পারেন না, মন্তব্য করে বেঞ্চ। ৯ মে পরবর্তী শুনানির দিন স্থির করেছে বেঞ্চ। বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এস কে কাউল।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget