এক্সপ্লোর
জেলে এতদিন রোগী দেখেছেন বিনা মূল্যে, আজ ছাড়া পাচ্ছেন তলোয়ার দম্পতি

দসনা: ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। ৪ বছর জেলবন্দি থাকাকালীনও ডাক্তারি চালিয়ে গিয়েছেন তলোয়ার দম্পতি। মেয়ে আরুষি ও পরিচারক হেমরাজকে খুনের দায়ে ২০১৩-য় রাজেশ ও নুপূর তলোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় সিবিআই আদালত। সেই রায় এলাহাবাদ হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছে। ৪ বছর উত্তরপ্রদেশের দসনা জেলে কাটানোর পর আজ বিকেলে আবার মুক্ত হাওয়ায় শ্বাস নেবেন তাঁরা। এতদিন জেলের বন্দিদের বিনা মূল্যে চিকিৎসা করতেন দাঁতের ডাক্তার এই দম্পতি। এবার তাঁরা মুক্তি পেতে চলায় বন্দিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে, সবাই চায়, নিজের নিজের দাঁত একবার এই দুই দন্ত চিকিৎসককে দিয়ে দেখিয়ে নিতে। তবে তলোয়াররা জানিয়েছেন, প্রতি ১৫ দিন অন্তর একবার দসনা জেলে এসে বন্দিদের দেখবেন তাঁরা। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিষেবা বাবদ তলোয়ার দম্পতির পাওনা হয়েছে ৪৯,৫০০ টাকা। কিন্তু তাঁরা এক পয়সাও নেননি।
Before You Go
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর






















