এক্সপ্লোর
নাবালিকাকে ধর্ষণে দ্বিগুণ যাবজ্জীবন কারাদণ্ড

এরোড: এক নাবালিকাকে ধর্ষণ করার দায়ে বিজয়ন (৩৬) নামে এক ব্যক্তিকে দ্বিগুণ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত। নির্যাতিতাতে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লক্ষ টাকা দেওয়ার জন্য তামিলনাড়ু সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। ২০১৪ সালের ১ ডিসেম্বর ওই নাবালিকাকে জোর করে একটি দোকানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বিজয়ন। এর ফলে ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তার বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে বিজয়নকে গ্রেফতার করা হয়। শুক্রবার এরোড জেলার মহিলা আদালতের বিচারপতি এন থিরুনাভুক্কারাসু বিজয়নের সাজা ঘোষণা করেছেন। দ্বিগুণ যাবজ্জীবন কারাদণ্ড একইসঙ্গে চলবে বলে জানিয়েছে আদালত।
Before You Go
NCPI News: "প্রধানমন্ত্রীর আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর আছে", বললেন Rachana Banerjee | ABP Ananda





















