এক্সপ্লোর

বেনামি লেনদেন থেকে দূরে থাকুন, জনতাকে সতর্ক আয়কর দফতরের

নয়াদিল্লি: বেনামি লেনদেনে যুক্ত থাকা নিয়ে জনসাধারণকে সতর্ক করল আয়কর দফতর। সংস্থার দাবি, নতুন আইন লঙ্ঘন করলে অপরাধ হিসেবে বিচার করা হবে এবং দোষী সাব্যস্ত হলে সাত বছর পর্যন্ত সশ্রম কারাবাস হতে পারে।

দেশের সবকটি প্রধান দৈনিকে বিজ্ঞাপন দিয়ে জনসাধারণের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছে আয়কর দফতর। ‘বেনামি লেনদেন থেকে দূরে থাকুন’ শীর্ষক বিজ্ঞাপনে কালো টাকাকে ‘মানবিকতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে সচেতন জনতার উদ্দেশ্যে আহ্বান করা হয়েছে, কালো টাকা নির্মূল করতে সরকারকে সাহায্য করতে।

আয়করের বিজ্ঞাপনে বলা হয়েছে— বেনামিদার, লাভবান এবং সেই সব ব্যক্তি যারা বেনামি লেনদেনে উৎসাহ ও প্রভাব খাটায় তারা বিচারপ্রক্রিয়ার সম্মুখীন হবে এবং সাত বছর পর্যন্ত সশ্রম কারাবাস হতে পারে তাদের। এর পাশাপাশি, বেনামি সম্পত্তির বাজারদরের ২৫ শতাংশ জরিমানাও হবে।

দফতরের তরফে জানানো হয়েছে, ২০১৬ সালের ১ নভেম্বর থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ১,৮৩৩ কোটি টাকার বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ৫১৭টি নোটিস পাঠানো হয়েছে। ৫৪১টি সম্পত্তি ক্রোক করা হয়েছে। এই সবকটি ক্ষেত্রেই নতুন আইন অনুযায়ী মামলা দায়ের করেছে আয়কর দফতর।

সরকারি বিজ্ঞাপনে এ-ও বলা হয়েছে, যারা আয়কর দফতরকে অসত্য বা মিথ্যে তথ্য দেবে, তাদের বিরুদ্ধেও বেনামি সম্পত্তি লেনদেন আইন, ২০১৬-র আওতায় বিচারপ্রক্রিয়া চলবে এবং এক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের কারাবাস এবং বেনামি সম্পত্তির বাজার দরের ১০ শতাংশ জরিমানা দিতে হবে।

আয়কর দফতর জানিয়ে দিয়েছে, বেনামি সম্পত্তি যে কোনও সময় ক্রোক করতে পারে সরকার। অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের হবে মামলা। আর তা আয়কর ফাঁকি দেওয়ার মামলার সঙ্গে সমান্তরাল চলবে।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget