এক্সপ্লোর
অসমে ছাত্রীদের সঙ্গে আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শিক্ষক

গুয়াহাটি: আজব কাণ্ড করেছেন অসমের এক স্কুল শিক্ষক। মেয়ের বয়সি ছোট ছোট ছাত্রীদের সঙ্গে অত্যন্ত আপত্তিকর ভঙ্গিতে ছবি তুলে অনলাইনে দিয়েছেন তিনি। ক্লাসরুমে বসে যেভাবে তিনি ক্যামেরার সামনে পোজ দিয়ে ছাত্রীদের সঙ্গে ছবি তুলেছেন, তাতে প্রশ্ন উঠেছে, ছবিগুলো তুলে দিল কে। স্কুল কর্তৃপক্ষই বা কোনও ব্যবস্থা নেয়নি কেন। অসমের কাতলিচেরা শহরের মডেল হাই স্কুলে ঘটেছে এই ঘটনা। অভিযুক্ত শিক্ষকের নাম ফৈজুদ্দিন লস্কর। জানা গিয়েছে, এর আগেও বহুবার এমন কাণ্ড তিনি ঘটিয়েছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ছাত্রীদের বাবা মার অভিযোগের ভিত্তিতে তাঁকে জেরা করেছে পুলিশ। কিন্তু গ্রেফতার করা হয়নি, কোনও শাস্তিও দেওয়া হয়নি। ফৈজুদ্দিন তাঁর প্রোফাইলে ছবিগুলি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলেও এ নিয়ে রিপোর্ট করা হয়। জানা গিয়েছে, এর আগেও এক মহিলার শ্লীলতাহানি করতে গিয়ে ধরা পড়েন ফৈজুদ্দিন, গণধোলাই খান, একটি আঙুলও কেটে নেওয়া হয়। কিন্তু ছবিতে স্পষ্ট, তাঁর চরিত্র এখনও শোধরায়নি।
Before You Go
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!






















