এক্সপ্লোর

আন্তর্জাতিক মঞ্চে পদকজয়ী ক্রীড়াবিদদের আনা হোক কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের আওতায়, প্রধানমন্ত্রীকে অনুরোধ সচিনের

নয়াদিল্লি: আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী ক্রীড়াবিদদের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পের (সিজিএইচএস) আওতায় আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করলেন সচিন তেন্ডুলকর।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে অলিম্পিক স্বর্ণপদকজয়ী হকি খেলোয়াড় মহম্মদ শাহিদের জীবনের শেষদিনগুলির কথা উল্লেখ করে ক্রিকেট কিংবদন্তি জানান, স্বাস্থ্যজনিত সমস্যার সময় দেশের বহু শীর্ষ ক্রীড়াবিদকে সরকারি অবহেলার সম্মুখীন হতে হয়।

সচিন লেখেন, দেশের সব ক্রীড়াবিদের জন্য উদ্বিগ্ন এক ক্রীড়াবিদ হিসেবে আমি এই চিঠি আপনাকে লিখছি। যে সকল ক্রীড়াবিদরা আন্তর্জাতিক মঞ্চে পদক জিতেছেন, তাঁদের সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনতে আপনার হস্তক্ষেপ চেয়ে অনুরোধ জানাচ্ছি।

গত ২৪ অক্টোবর প্রধানমন্ত্রীকে এই চিঠি লেখেন সচিন। সেখানে তিনি এ-ও জানান, অতীতে এই ইস্যুটি নিয়ে তিনি ক্রীড়া ও স্বাস্থ্যমন্ত্রকের কাছে দরবার করেছেন। সচিনের দাবি, স্বাস্থ্যমন্ত্রক তাঁর দেওয়া প্রস্তাবের সমর্থন করলেও জানিয়ে দেয়, অধিক সংখ্যক ক্রীড়াবিদদের সিজিএইচএস-এর আওতায় আনতে তারা অপারগ।

সচিনের অনুরোধ, অন্ততপক্ষে প্রাথমিকভাবে আন্তর্জাতিক-স্তরে পদকজয়ী এবং সরকারি-কর্মী নন এমন ক্রীড়াবিদদের নিয়ে পাইলট-প্রকল্প চালু করা হোক। মূলত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই প্রকল্পের আওতাভুক্ত হন।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget